Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জয়রামবাটি-কামারপুকুরের মাঝে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ জন

শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়া থেকে আরামবাগ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। অন্যদিকে আরামবাগ থেকে বৈতল যাচ্ছিল আরেকটি যাত্রীবাঝাই বাস।

জয়রামবাটি-কামারপুকুরের মাঝে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ জন

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

শেষ আপডেট: 30 November 2024 14:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন প্রায় ৩০ জন। কামারপুকুর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। 

শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়া থেকে আরামবাগ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। অন্যদিকে আরামবাগ থেকে বৈতল যাচ্ছিল আরেকটি যাত্রীবাঝাই বাস। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। 

দুর্ঘটনায় জখম হন দুটি বাসের চালক-সহ প্রায় ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে জয়রামবাটি ও কামারপুকুরের মধ্যবর্তী গোঘাটের পশ্চিম অমরপুরে। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে আরামবাগ থেকে দমকল বাহিনী ও গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুটি বাসের দুই চালকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। 

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এই রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ বাস দুটিকে সরিয়ে দিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও একটি বাস নিয়ন্ত্রণ হারানোয় এই বিপত্তি। আহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন কিনা তাও দেখা হচ্ছে।


```