Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় যাত্রীবোঝাই বাসে ধাক্কা দিল অন্য বাস, ছিটকে পড়ে জখম ২০ জন যাত্রী

বৃহস্পতিবার সকালে ডোমজুর থানা এলাকার সরস্বতী ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

হাওড়ায় যাত্রীবোঝাই বাসে ধাক্কা দিল অন্য বাস, ছিটকে পড়ে জখম ২০ জন যাত্রী

হাওড়ায় বাস দুর্ঘটনা

শেষ আপডেট: 4 July 2024 11:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসে ধাক্কা মারল অন্য একটি বাস। কমপক্ষে ২০ জন যাত্রী আহত হলেন। বৃহস্পতিবার সকালে ডোমজুর থানা এলাকার সরস্বতী ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, দুটি বাসই জাতীয় সড়ক ধরে ধুলাগড়ের দিকে যাচ্ছিল। একটি বাস কোনও কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। আচমকাই সরস্বতী ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পিছনে অন্য বাসটি সজোরে ধাক্কা মারে। বাসের ভিতর ছিটকে পড়েন যাত্রীরা। শুরু হয়ে যায় চিৎকার চ্য়াঁচামেচি। বিকট শব্দ ও যাত্রীদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই বাসে উঠে উদ্ধার কাজ শুরু করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনায় কমপক্ষে কুড়ি জন যাত্রী জখম হন। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় গাববেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত বেশি হওয়ায় পরে তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আহত যাত্রীরা জানান, বাসে মহিলার সংখ্যাই ছিল বেশি। আচমকা সজোরে এসে অন্য বাস ধাক্কা মারায় তাল সামলাতে না পেরে পড়ে যান অনেকেই। আহত যাত্রীদের বেশিরভাগেরই চোট গুরুতর না হওয়ায়  প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যে বাসটি ধাক্কা মেরেছে তার চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। 


```