Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশকে জুতো ছুড়েছিলেন! গ্রেফতার শ্রীরামপুরের সেই বিজেপি নেত্রী

পম্পা বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। রিষড়া তিন নম্বর জলের ট্যাঙ্ক এলাকায় তাঁর বাড়ি। তাঁর স্বামী বলাই অধিকারী জানান, বুধবার ভোরে পুলিশের তিনটে গাড়িতে প্রচুর পুলিশ গিয়ে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।

পুলিশকে জুতো ছুড়েছিলেন! গ্রেফতার শ্রীরামপুরের সেই বিজেপি নেত্রী

পুলিশকে হেনস্থা করায় ধৃত বিজেপি নেত্রী

শেষ আপডেট: 4 September 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার গোটা রাজ্যে জেলাশাসকের দফতর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। ওইদিন হুগলির জেলাশাসকের দফতরে যৌথভাবে অভিযান করেন বিজেপির হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা কর্মীরা। মিছিল করে ঘড়ির মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। ব্যারিকেডে আটকে দেওয়া হয় বিক্ষোভ মিছিল। সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অভিযোগ, পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি নেত্রী পম্পা অধিকারী জুতো হাতে তুলে পুলিশকে দেখান। এরপর সেই জুতো পুলিশের ভিড়ে ছুঁড়ে মারেন।

পম্পা বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। রিষড়া তিন নম্বর জলের ট্যাঙ্ক এলাকায় তাঁর বাড়ি। তাঁর স্বামী বলাই অধিকারী জানান, বুধবার ভোরে পুলিশের তিনটে গাড়িতে প্রচুর পুলিশ গিয়ে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে জানতে পারেন চুঁচুড়া মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। পম্পাকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূ্ত্রে জানা গেছে, পম্পার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েত করা, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে জড়ো হওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত নেত্রীকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

বিজেপি নেত্রীর গ্রেফতারের খবর পেয়ে চুঁচুড়া মহিলা থানায় হাজির হন বিজেপি নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন, "সেদিন অনেকেই বিক্ষোভে ছিলেন। তাহলে পম্পাকে কেন গ্রেফতার করা হল। আমরা আইনি লড়াই লড়ব।" হুগলির প্রাক্তন সাংসদ  লকেট চট্টোপাধ্যায় বলেন, "সকালেই এই খবর শুনেছি। যারা আরজি করে এত বড় ঘটনা ঘটাল, তারা ঘুরে বেড়াচ্ছে। আর যারা এর প্রতিবাদ করছে, তাদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। এভাবে চলতে পারে না।"  


```