Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফুল দিয়ে সাজানো কামরা, ভেসে আসছে মন্ত্রপাঠ, হইহই করে বিশ্বকর্মা পুজো হল কাটোয়া লোকালে

কাটোয়া থেকে ট্রেনটি ভোর পাঁচটা চল্লিশে ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে। গত ৩১ বছর ধরে নিত্যযাত্রীদের উদ্যোগে কাটোয়া লোকালের চার নম্বর কামরার বিশ্বকর্মা পুজো হয়।

ফুল দিয়ে সাজানো কামরা, ভেসে আসছে মন্ত্রপাঠ, হইহই করে বিশ্বকর্মা পুজো হল কাটোয়া লোকালে

ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজো

শেষ আপডেট: 17 September 2024 15:04

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা। হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরের স্টেশনের দিকে। চলন্ত ট্রেনেই হল মন্ত্রপাঠ। পুজো হল জাঁকজমক সহকারে। পুজোর পর মিষ্টিও খাওয়ানো হল নিত্যযাত্রীদের। 

কাটোয়া থেকে ট্রেনটি ভোর পাঁচটা চল্লিশে ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার তাঁরা একসঙ্গে কাটান। কেউ বা কলকাতার বড়বাজারের কোনও দোকানে খুব কম বেতনে কাজ করেন।  কেউ আবার বড় সরকারি অফিসার, কেউ বা কলেজ পড়ুয়া। এই তিন ঘণ্টার যাত্রাপথে অবশ্য তাঁদের একটাই পরিচয় তারা সবাই নিত্যযাত্রী। এই তিন ঘণ্টায় তাঁরা যেমন নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেন, একটা সম্পর্ক যেমন তৈরি হয় নিজেদের মধ্যে, মাঝে মাঝে ঝগড়াঝাঁটিও যে লাগে না তা নয়। কিন্তু দিনের শেষে সহযাত্রী পরিচয়েই তৈরি হয় বন্ধন। 

গত ৩১ বছর ধরে নিত্যযাত্রীদের উদ্যোগে কাটোয়া লোকালের চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজো হয়। এবারও তার ব্যতিক্রম হল না। মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই ধুমধাম করেই পুজো হল। নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করলেন তাঁরা। ফল-ফুল-মিষ্টি সবেরই জোগাড় করলেন ট্রেন ছাড়ার আগে। পুজো শেষে বিলি হল প্রসাদও। এই একটা দিনের উৎসব বন্ধনটা মজবুত করল আরও।


```