Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ছাই নিয়ে ফেরার পথে দুর্ঘটনা! বাঁশবেড়িয়ায় ডুবতে বসেছে বাংলাদেশের জাহাজ, চলছে উদ্ধারকাজ

বাংলাদেশি কার্গো জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি।

ছাই নিয়ে ফেরার পথে দুর্ঘটনা! বাঁশবেড়িয়ায় ডুবতে বসেছে বাংলাদেশের জাহাজ, চলছে উদ্ধারকাজ

বাংলাদেশি কার্গো জাহাজ

শেষ আপডেট: 18 January 2025 22:31

দ্য ওয়াল ব্যুরো: ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফিরছিল। হুগলির বাঁশবেড়িয়ার কাছে আচমকাই গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ। ইতিমধ্যে সেটিকে জল থেকে তোলার কাজ শুরু হয়েছে বলে খবর। পরে সেটিকে মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

জানা গেছে, বাংলাদেশি ওই কার্গো জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশের কার্গো জাহাজটি। কিন্তু দেশে ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা।

জাহাজের কর্মীরা জানান, আচমকাই জাহাজের তলায় একটি শব্দ হয়। তারপরই সেখান থেকে জাহাজে জল ঢুকতে থাকে। জল ভরে গেলে ধীরে ধীরে কাত হয়ে যায় সেটি। চালকের কেবিন ছাড়া সেটি পুরোটাই গঙ্গায় ডুবে যায়। 

বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন কর্মীরা। পরে ছাই খালি করে ওজন কমিয়ে জাহাজ তোলার চেষ্টা চলছে। জানা যাচ্ছে, সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে চলছে উদ্ধারকাজ।

শেষ পাওয়া খবর, জাহাজটির সব ছাই খালি করতে সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে। তারপর সেটিকে মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।


```