Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলার হার ছুঁয়ে বেরিয়ে গেল গুলি, ব্যান্ডেলে স্বামীর বন্দুকের সামনে কোনওমতে বাঁচলেন স্ত্রী

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথা থেকে অস্ত্র পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

গলার হার ছুঁয়ে বেরিয়ে গেল গুলি, ব্যান্ডেলে স্বামীর বন্দুকের সামনে কোনওমতে বাঁচলেন স্ত্রী

শেষ আপডেট: 27 November 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মদ্যপ স্বামী ঘরে ফিরে মারধর করতো প্রায়ই। তাই বলে যে একেবারে বন্দুক নিয়ে হামলা চালাবে কে জানত! তাও গুলির মুখ থেকে বরাত জোরে বেঁচে গেলেন স্ত্রী। গলায় থাকা হার ছুঁয়ে বেরিয়ে গেল গুলি। আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যান্ডেলের মানসপুরে বাড়ি  কিষান মালির। পেশায় অটোচালক কিষান মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বাড়িতে ঢোকে। ছেলেকে নিয়ে সেই সময় ঘরেই ছিলেন তাঁর স্ত্রী কালা মালি। অভিযোগ, ঘরে ঢুকেই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় কিষাণ। তারপরেই পালিয়ে যায়। গুলির শব্দ ও চিৎকার শুনে ছুটে আসেন বাসিন্দারা। রাত আটটা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় ওই বধূকে। ডাক্তাররা জানান গলায় থাকা হার ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। না হলে বাঁচানো মুশকিল হত ওই বধূকে।  

ঘটনা জানতে পেরে তদন্তে নামে পুলিশ। বেশি রাতে অভিযুক্তকে আটক করে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। আক্রান্ত বধূ জানান,চার বছর ধরে তাঁরা মানসপুরে ভাড়া থাকেন। স্বামী মদ্যপ হয়ে এসে বাড়িতে ঝামেলা করে প্রায় দিন। তাঁর কথায়, "রোজই বলত মেরে দেবে। আজ সন্ধেবেলা ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ করে বন্দুক বের করল,গুলি চালিয়ে পালিয়ে গেল। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল। তাতে লেগে গুলি বেরিয়ে যায়। ভাগ্যের জোরে বেঁচে যাই।"

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কোথা থেকে অস্ত্র পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। কালা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। তাঁদের একটি মেয়েও আছে। কিষান মালির সঙ্গে বছর আটেক আগে ব্যান্ডেলে চলে এসেছিল কালা।


```