Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

এসবিআইয়ের কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে বচসা, এক বৃদ্ধ কামড়ে দিলেন অন্যজনকে

প্রথমে গালাগালি তারপর এক গ্রাহক আরেক গ্রাহককে কামড়ে দিলেন। রক্তারক্তি কাণ্ড নববর্ষের সকালে।

এসবিআইয়ের কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে বচসা, এক বৃদ্ধ কামড়ে দিলেন অন্যজনকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 15 April 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে বচসা (Hooghly SBI)। প্রথমে গালাগালি তারপর এক গ্রাহক আরেক গ্রাহককে কামড়ে দিলেন। রক্তারক্তি কাণ্ড নববর্ষের সকালে।

চুঁচুড়া খাদিনা মোড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে (SBI KIOSK) পাশবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। তাঁর পিছনে অপেক্ষায় থাকা অন্য গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে, যদি ছেড়ে দেন একটু তাড়া আছে। অভিযোগ, তখন প্রথমজন লাইন তো ছাড়েনইনি বরং গালাগালি দেন। দ্বিতীয়জন পাল্টা গালি দেওয়ায় তাঁর হাত কামড়ে রক্ত বের করে দেন প্রথম গ্রাহক। মুখে ঘুষিও মারেন ।

কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী ছিলেন। আরেকজন গ্রাহকও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে দিতীয়জনকে মারেন। কামড়েও দেন।

কেন কামড়ে দিলেন? এ প্রশ্নে ওই গ্রাহক বলেন, "আমার মুখ চেপে ধরায় হাত চালাই। আমাকে গালাগাল দিয়েছিল। তাই মেরেছি।"

দুই গ্রাহকই প্রবীণ নাগরিক। সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি কাণ্ড ঘটান। সেখানে থাকা অনেকেই বলছেন 'ছেলেমানুষি কাজ'।


```