Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হুগলির এই গ্ৰামে বসে আলুর দমের মেলা, মকর সংক্রান্তিতে দামোদরের চরে ধর্মীয় সম্প্রীতির ছবি

নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গনে।

হুগলির এই গ্ৰামে বসে আলুর দমের মেলা, মকর সংক্রান্তিতে দামোদরের চরে ধর্মীয় সম্প্রীতির ছবি

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 23 January 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: শুধু আলুরদমের জন্য একটা আস্ত মেলা! শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে মেলার প্রধান আকর্ষণ হল আলুরদম ও মুড়ি। মেলাজুড়ে সারিবদ্ধ আলুরদমের দোকান। সকাল থেকেই হাজার হাজার মানুষ মেলায় ভিড় জমান। 

গ্রামের পাশ দিয়েই বইছে দামোদর নদ। মকর সংক্রান্তির দিনে বহু মানুষ দামোদর নদে পুণ্য স্নান সেরে প্রথমে আলুর দম দিয়ে মুড়ি খান। নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি হয় মেলা প্রাঙ্গনে।

মেলার উদ্যোক্তাদের মতে, পৌষ সংক্রান্তির আগে আগাম আলু তুলে নেওয়া হত। সেই নতুন আলুর দম মেলায় বিক্রি হত। পীরের মেলায় আসা মানুষ সেই আলুর দম খেতে ভিড় জমাতেন‌‌। সেই ধারা এখনও বজায় রয়েছে‌। তবে মুখ্য খাবার আলুর দম হলেও বাদাম, জিলিপি ও পাঁপড়-সহ অন্যান্য হরেকমালের দোকানও থাকে এখানে।

রাজবলহাট-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জয়দীপ শীল জানান, এখানে ২০০ বছরের পুরোনো পীরের মেলা হয়। সেই মেলার পাশাপাশি মকর সংক্রান্তিতে গঙ্গার আরাধনা করা হয়। পাশাপাশি দুই সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এই মেলা এখন মিলন মেলা, যা সম্প্রীতির কথা বলে।

জাঙ্গিপাড়ার পৌষ সংক্রান্তির এই আলুর দমের মেলায় বরাবরই মেলে সম্প্রীতির নজির। এখানে একদিকে চলে মুসলিম ধর্মালম্বীদের পীরের মেলা, অন্যদিকে একই স্থানে আরাধনা করা হয় গঙ্গাদেবীর। দীর্ঘ দু থেকে আড়াইশো বছর ধরে হিন্দু-মুসলমান দুই ধর্মের মানুষের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত এই আলুর দমের মেলা।


```