Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না',বছর শেষে অভিযুক্তকে ধরতে গিয়ে নাজেহাল পুলিশ

স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী জানান, বাবাকে মারাধরের অভিযোগে কিছুদিন জেলে ছিল তিনু। কিছুদিন আগে ছাড়া পায়।

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না',বছর শেষে অভিযুক্তকে ধরতে গিয়ে নাজেহাল পুলিশ

অভিযুক্তকে নিয়ে নাজেহাল পুলিশ

শেষ আপডেট: 31 December 2024 18:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছরের শেষ দিনে এক অভিযুক্তকে ধরতে গিয়ে নাজেহাল ফিরতে হল কোন্নগর ফাঁড়ির পুলিশকে। পুকুর পারে দাঁড়িয়ে অভিযুক্ত জানিয়ে দিল  'কাছে আসবেন না স্যার। বুকে গুলি খেয়ে মরব তবু ধরা দেব না" গোটা ঘটনার সাক্ষী রইল কোন্নগর জোড়াপুকুরের বাসিন্দারা। শেষে খালি হাতেই ফিরতে হল তাদের।

উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকালে জোড়াপুকুর এলাকায় তিনু মণ্ডল নামে এক যুবককে ধরতে যায়। তিনুর বিরুদ্ধে অভিযোগ নেশা করে এলাকাবাসীকে গালাগাল দেয় ও মারধর করে সে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে ধরতে যায়। ধরে তাকে গাড়িতেও তোলে। গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে। পরে পুকুর পারে দাঁড়িয়ে পুলিশকে বলতে থাকে "আমি ধরা দেব না। কাছে আসবেন না স্যার। জলে ঝাঁপ দিয়ে মরে যাব। গুলি করুন, কিন্তু ধরা দেব না।" এক পুলিশ কর্মীকে উদ্দেশ করে বলে, "দশজন মিলে ধরে নিয়ে নিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা ভাল না। তাই পুলিশে ধরা দিতে চাই না।"

স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী জানান, বাবাকে মারাধরের অভিযোগে কিছুদিন জেলে ছিল তিনু। কিছুদিন আগে ছাড়া পায়। নার্ভের রোগ আছে। এদিন বিকেলে পুলিশ তাকে ধরতে আসে। প্রথমে ধরে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালায়। পুলিশ তাড়া করলে পুকুর পারে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়া শুরু করে।

এভাবেই সন্ধ্যা গড়িয়ে যায়। পুলিশ তাকে বুঝিয়েও ধরতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দেয়।খালি হাতে ফিরে যায় পুলিশ।


```