Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের পথে বেপরোয়া লরি পিষে দিল ক্লাস সেভেনের ছাত্রকে, তুমুল বিক্ষোভ তারকেশ্বরে

তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের ছাত্র ছিল দীপ। জানা গেছে প্রতিদিনই চাঁদপুরের বাড়ি থেকে সাইকেলে স্কুলে যেত সে। এদিনও সাইকেল নিয়ে  রওনা হয়।

স্কুলের পথে বেপরোয়া লরি পিষে দিল ক্লাস সেভেনের ছাত্রকে, তুমুল বিক্ষোভ তারকেশ্বরে

ঘাতক লরি-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 22 January 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুধবার সকালে সাইকেল নিয়ে স্কুলে রওনা হয়েছিল ক্লাস সেভেনের ছাত্র দীপ কোলে (১৩)। কিন্তু স্কুলে আর পৌঁছনো হয়নি। পথেই একটি বেপরোয়া লরি পিষে দিল তাকে। এই ঘটনায় শোকের ছায়া তারকেশ্বরের মহেশপুরে। ঘটনার খবর জানাজানি হতেই তুমুল বিক্ষোভ সৃষ্টি হয় এলাকায়। 
 
তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের ছাত্র ছিল দীপ। জানা গেছে প্রতিদিনই চাঁদপুরের বাড়ি থেকে সাইকেলে স্কুলে যেত সে। এদিনও সাইকেল নিয়ে  রওনা হয়। মাঝরাস্তায় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দীপ।স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘাতক লরিটিকে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ ঘাতক লরিটিকে সরাতে চাইলে বাধা দেয়  জনতা। পুলিশ জানিয়েছে, ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে। আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।


```