Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হুগলির ব্যাঙ্ককর্মীর ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক

সমাজমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। যে নিজেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের বাসিন্দা বলে পরিচয় দেয়। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক।

হুগলির ব্যাঙ্ককর্মীর ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক

হুগলির ব্যাঙ্ককর্মীর টাকা হাতিয়ে গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক

শেষ আপডেট: 10 December 2024 20:47

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভিসার মেয়াদ শেষ। তবু প্রতারণার কারবার চলছিল এদেশে বসেই। হুগলি গ্রামীণ পুলিশের জালে নাইজিরিয়ান নাগরিক। ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। মঙ্গলবার
কামারকুন্ডুতে হুগলি গ্রামীণ পুলিশের হেড কোয়ার্টারে বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার (হেড কোয়ার্টার) কল্যাণ সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ শে অগস্ট ধনিয়াখালি থানায় একটি অভিযোগ দায়ের করেন মৌসুমী সাহা। তিনি ধনিয়াখালি স্টেট ব্যাঙ্কের কর্মী। তিনি জানান, সমাজমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। যে নিজেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের বাসিন্দা বলে পরিচয় দেয়। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। এরপর আলাপ গভীর হয়। মহিলা ব্যাঙ্ককর্মীর জন্য একটি গিফট পাঠান তিনি। দিল্লি এয়ারপোর্টে সেই গিফট আটকে আছে বলা হয়। টাকা দিয়ে সেই গিফট ছাড়াতে গিয়ে ধাপে ধাপে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা দিয়ে দেন ব্যাঙ্ক কর্মী। ছটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করেন মহিলা। সেই অ্যাকাউন্টগুলো থেকে অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় টাকা।

কল্যাণ সরকার বলেন, "হুগলি গ্রামীণ পুলিশের সাইবার থানা এই অভিযোগের তদন্তে নামে। দেখা যায় নটি অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে যেখানে জি মেল আইডি দেওয়া রয়েছে সেখান থেকে ফোন নাম্বার পাওয়া যায়। সেই সূত্র ধরে দিল্লির গৌতম বুদ্ধনগর থানায় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নাইজেরিয়ার বাসিন্দা। তার নাম ইজিকেন এনোগি ওঘেনা। ধৃতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বিজনেস ভিসা নিয়ে ওই নাইজেরিয়ান ভারতে এসেছিলেন। আর এখানে এসে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করছিলেন। গত ৬ তারিখে তাকে দিল্লি থেকে গ্রেফতার করে ট্রান্সজিট রিমান্ডে নিয়ে আসা হয়।৮ তারিখ চুঁচুড়া আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ড নেয় হুগলি গ্রামীণ পুলিশ।"

তিনি জানান, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হতেই হুগলি গ্রামীণ পুলিশের একটি দল দিল্লিতে রওনা দিয়েছিল। ওই ব্যক্তির ভিসার মেয়ার শেষ হওয়ার পরেও কী করে এ দেশে ছিলেন তা নিয়েও তদন্ত হবে ফরেনার্স এ্যাক্টে। অন্য আর কোনও প্রতারণার অভিযোগ আছে কিনা তাও দেখা হবে। বাজেয়াপ্ত সামগ্রীর ফরেনসিক পরীক্ষা করা হবে।


```