Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিভিতে অপরাধমূলক ধারাবাহিক দেখত! বন্ধুকে ছুরি মেরে খুনে অভিযুক্ত যুবক

শ্রীরামপুর মহকুমা আদালত পেশ করলে, অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

টিভিতে অপরাধমূলক ধারাবাহিক দেখত! বন্ধুকে ছুরি মেরে খুনে অভিযুক্ত যুবক

বন্ধুকে ছুরি মেরে খুন করে ধৃত-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 17 February 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রিষড়ায় যুবক খুনের ঘটনায় ধৃতকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। একটি পুকুর থেকে উদ্ধার হল ভোজালি। অপরাধমূলক ধারাবাহিক দেখেই খুনের ছক কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৪ জানুয়ারি ভর সন্ধ্যায় রিষড়া সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাশোয়ান। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। ১১ ফেব্রুয়ারি তারিখ রিষড়া পি এল মুখার্জি রোড থেকে সুজল সাউ (২২) নামে এক যুবককে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ। শ্রীরামপুর মহকুমা আদালত পেশ করলে, অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার দুপুরে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ধৃতের দেখানো মতো পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় ধারালো ভোজালি।

মৃত অভিষেকের দিদি সবিতা পাশোয়ান বলেন,"আমার ভাই খুব ভালো ছিল। রেশন দোকানে কাজ করত আবার কলেজে পড়ত। সেই কাজ নিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়। সুজল সারাদিন টিভিতে ক্রাইম পেট্রল দেখত। আমার একটাই ভাই ছিল।তাকে যে মেরেছে তার ফাঁসি চাই।"

পুলিশ সূত্রে খবর,অভিষেক আর সুজল বন্ধু ছিল।সুজল একটা রেশন দোকানে কাজ করত সেই কাজ তার চলে যায়।তখন অভিষেক যে দোকানে কাজ করত সেই দোকানে কিছুদিন কাজ দেখে দেয়। সে সময় অভিষেক তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। কয়েকদিন পর সে আবার কাজে যোগ দিলে সুজলের কাজটা চলে যায়। সুজল অভিষেককে বলে তার কাজের দরকার।অভিষেক তাকে একটা কাজ দেখে দেবে বলে। ঘটনার দিন অভিষেক যখন কাজ করে ফিরছিল বাড়ির কাছেই পিছন থেকে ভোজালি দিয়ে মেরে তাকে খুন করা হয়। তারপর এলাকা থেকে চম্পট দেয়।

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও ফোনের টাওয়ার লোকেশন দেখে ২৮ দিন পর সুজলকে গ্রেফতার করে।
এদিন খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। কোনও অপরাধমূলক ধারাবাহিক দেখে সে খুনের ছক করেছিল কিনা অভিযুক্ত তাও খতিয়ে দেখছে পুলিশ।


```