Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ডোমজুড়ে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের নাবালক

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ফুটবল খেলা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তাঁরা।

ডোমজুড়ে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের নাবালক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 March 2025 13:29

দ্য় ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুড়ের সলপে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ফুটবল খেলা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই কিশোরের খোঁজ পায় পুলিশ।     

বৃহস্পতিবার সলপের ডাঁসপাড়া এলাকা থেকে উদ্ধার হয় বছর চারেকের শেখ আয়ুষের দেহ। মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন ওই শিশুর দেহ মিলতেই দেখা যায় তাঁর সারা পিঠে ছ্যাঁকা দেওয়ার ক্ষত।  শিশুটির মুখেও আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায় ওই শিশুকে হেঁটে যেতে। তার পিছনে ছিলো ওই নাবালক। সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে সে অপরাধের কথা স্বীকার করে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই নাবালক।

পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়ায় দর্জির কাজ শিখতে এসেছিল সে। তার মামা তাকে এনেছিল কাজ শেখাতে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, সামান্য কারণে এই খুনের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।


```