Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জালে আটকে থাকা গোখরোকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হাওড়ায় পশু চিকিৎসকের মৃত্যু

২০ বছর ধরে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা নিয়ে কাজ করছিলেন পশু চিকিৎসক ইন্দ্রজিৎ। এলাকায় কারও বাড়িতে বিষধর সাপ বেরলেই উদ্ধার করতে পৌঁছে যেতেন। বাঘরোল, বনবিড়াল এবং সজারু সংরক্ষণেও ভূমিকা রয়েছে তাঁর। 

জালে আটকে থাকা গোখরোকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, হাওড়ায় পশু চিকিৎসকের মৃত্যু

শেষ আপডেট: 1 October 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তাঁকে পরিবেশপ্রেমী হিসাবে চিনতেন হাওড়ার মানুষ। একটি সাপকে বাঁচাতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু হল পশু চিকিৎসকের।

মঙ্গলবার সকালে খসমারা বাজারে একটি বিষধর গোখরো মাছে জালে ফেঁসে গেছিল। সেই জাল থেকে গোখরোটিতে ছাড়াতে গিয়ে ওই পশু চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটে। মৃত ওই পশুচিকিৎসকের নাম ইন্দ্রজিৎ আদক। ৪১ বছরের ইন্দ্রজিতের বাড়ি হাওড়ার দেউলপুরে। 

২০ বছর ধরে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা নিয়ে কাজ করছিলেন পশু চিকিৎসক ইন্দ্রজিৎ। এলাকায় কারও বাড়িতে বিষধর সাপ বেরলেই উদ্ধার করতে পৌঁছে যেতেন। বাঘরোল, বনবিড়াল এবং সজারু সংরক্ষণেও ভূমিকা রয়েছে তাঁর। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাছে জাল ফেঁসে যাওয়ার একটি গোখরোকে উদ্ধার করতে খাসমারা বাজারে গেছিলেন ইন্দ্রজিৎ। সেখানে সাপটিকে উদ্ধার করতে গিয়ে ছোবল খান। ঘটনাটি ঘটে ১১টা নাগাদ। কিন্তু এর দেড় ঘণ্টা পরে হাসপাতালে যাওয়া অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় কয়েকজন প্রথমে এই সময়ে ইন্দ্রজিৎকে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রতিষেধক দেওয়ার পরেই উলুবেরিয়া হাসপাতালে তাঁকে রেফার করা হয়। হাসপাতালে পৌঁছবার আগেই রাস্তায় মৃত্যু হয় ওই পশু চিকিৎসকের।  


```