Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শনিবার থেকে যান চলাচল বন্ধ হাওড়া ব্রিজে! কোন রাস্তায় চলবে গাড়ি? জারি বিজ্ঞপ্তি

ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার থেকে যান চলাচল বন্ধ হাওড়া ব্রিজে! কোন রাস্তায় চলবে গাড়ি? জারি বিজ্ঞপ্তি

হাওড়া ব্রিজ

শেষ আপডেট: 15 November 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: ফের যান চলাচল বন্ধ হচ্ছে হাওড়া ব্রিজে। শুক্রবার কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত কোনও গাড়ি চলাচল করবে না।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালে রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্যপরীক্ষা হলেও যান চলাচল বন্ধ থাকেনি হাওড়া ব্রিজে।

কলকাতা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রান্ড রোডের দিক থেকে উত্তর দিকে যে গাড়ি আসবে সেগুলি পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবেঅন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে আসা গাড়িগুলিকে মহত্মা গান্ধী রোড থেকে বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতু দিকে ঘুরিয়ে দেওয়া হবে

এছাড়া ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজেদক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তর দিক থেকে হাওড়ার দিকে যে গাড়িগুলি আসবে, সেগুলিও দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মূলত হাওড়া ব্রিজ বর্তমানে কেমন অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা বলে কলকাতা বন্দরের তরফে জানানো হয়েছে

হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ রক্ষা করছে রবীন্দ্র সেতু। যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত। কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ। কিন্তু ব্রিটিশ আমলে তৈরি সেই হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। যার জেরেই শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল।


```