
Howrah Bridge Accident
শেষ আপডেট: 15 March 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ব্যস্ত হাওড়া ব্রিজে হঠাৎ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার পিলারে ধাক্কা মারল ১২/এ রুটের একটি বাস। মেটিয়াব্রুজের দিকে আসছিল সেটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওড়াগামী ওই বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে ধাক্কা মারে ব্রিজের লোহার পিলারে। ওই সময়ে বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন গুরুতর জখম হয়েছেন।
এই দুর্ঘটনায় যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া ব্রিজ। ভিড় জমে যায় সেখানে। বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও পথচারীরা। আহত হন গাড়ি চালক। অনেকের অনুমান, ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটেছে।
আহতদের হাসপাতালে নিয়ে যেতে দুর্ঘটনাস্থলে দুটি অ্যাম্বুল্যান্স আনা হয়। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক করে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।