Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার বাঁকড়ায় বোমাবাজি-ইটবৃষ্টি! দুই গোষ্ঠীর বিবাদে তুমুল উত্তেজনা, গ্রেফতার ৫

ব্যাপক বোমাবাজি, ভাঙচুর-ইটবৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

হাওড়ার বাঁকড়ায় বোমাবাজি-ইটবৃষ্টি!  দুই গোষ্ঠীর বিবাদে তুমুল উত্তেজনা, গ্রেফতার ৫

দুই পরিবারের বিবাদের জেরে রণক্ষেত্র হাওড়ার বাঁকরা

শেষ আপডেট: 30 June 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। আর তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। ব্যাপক বোমাবাজি, ভাঙচুর-ইটবৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
 

রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় মুন্সিডাঙ্গা শেখ পাড়ায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, 'বেআইনি' বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলা চালায় ওই এলাকার বাসিন্দা ফারুক ও তাঁর লোকজন। মফিজুলের বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রের খবর, শেখ ফারুক আগে সিপিএম কর্মী ছিলেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য। বেআইনিভাবে বাড়ি তৈরি নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলতে থাকে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজির অভিযোগ উঠেছে। হাতে বন্দুক নিয়ে দুই গোষ্ঠীর একে অপরকে মারধরের ছবি ভাইরাল হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাটিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনীও। চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চআচমকাই এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 


```