Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাউডি হিউস্টন! দেখুন লাইভ, মোদী-ট্রাম্পের যুগলবন্দি

দ্য ওয়াল ব্যুরো: হাউস্টনের মঞ্চে শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত সেই অনুষ্ঠান, হাউডি মোদী। একটু আগেই ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আশা করছেন দারুণ একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। ট্রাম্পের টুইট রিটুইট করে নরেন্দ্র মোদীও লিখেছেন, নিশ্চয়

হাউডি হিউস্টন! দেখুন লাইভ, মোদী-ট্রাম্পের যুগলবন্দি

শেষ আপডেট: 22 September 2019 15:58

দ্য ওয়াল ব্যুরো: হাউস্টনের মঞ্চে শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত সেই অনুষ্ঠান, হাউডি মোদী। একটু আগেই ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আশা করছেন দারুণ একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। ট্রাম্পের টুইট রিটুইট করে নরেন্দ্র মোদীও লিখেছেন, নিশ্চয় দারুণ সময় কাটাবেন তাঁরা তিনি অপেক্ষা করে আছেন। দেখুন তাঁদের টুইট। ভারতীয় সময় ন'টা থেকেই শুরু হয়ে গেছে হাউডি মোদী। সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রায় চারশো শিল্পী মিলে আয়োজন করেছেন ৯০ মিনিটের এই অনুষ্ঠান। দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এসে পোঁছেছেন মোদী, ট্রাম্প। দেখুন, ‘হাউডি মোদী’ লাইভ। https://www.facebook.com/texasindiaforum/videos/715685838875520/ জানুন, এই অনুষ্ঠানের দশ তথ্য। ১. হাউডি মোদী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হল ‘টেক্সাস ইন্ডিয়া ফোরাম’। আমেরিকাস্থিত ভারতীয়দের এই সংস্থা সব দায়িত্ব নিয়েছে মোদীর এই গালা ইভেন্টের। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। ২. অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায়। তিন ঘণ্টার এই অনুষ্ঠান। শেষ হবে রাত সাড়ে ১১টায়। ৩. প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর জন্য থাকছে একটা ‘ডান্ডিয়া নাচ’। এই নাচ পারফর্ম করবেন হিউস্টনের প্রায় এক হাজার গুজরাতি মানুষ। ৪. তিন ঘণ্টার এই অনুষ্ঠানের প্রথম দেড় ঘণ্টা হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তার নাম ‘উওভেন: দ্য ইন্ডিয়ান-আমেরিকান স্টোরি’। আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নতিতে ভারতীয় ও আমেরিকানরা কীভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সেটাই দেখানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। ৫. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ আসবেন বলেই তাঁদের ধারণা। আমেরিকায় কোনও ভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুষ্ঠানে এখনও পর্যন্ত এত লোক হয়নি বলেই তাঁদের দাবি। ৬. ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাঁর জন্য টেক্সাস ও গোটা আমেরিকা জুড়ে প্রায় ৪০০ শিল্পীকে নির্বাচন করা হয়েছে। মোট ২৭টি সাংস্কৃতিক গ্রুপ এখানে অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠানের জন্য দুটি গানও লেখা হয়েছে। ৭. অনুষ্ঠানের তিন ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের দরজা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নিজের বক্তব্য রাখবেন মোদী। মোদীর বক্তৃতা হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ এই তিন ভাষায় শোনানো হবে। মোদীর পরে বক্তব্য রাখার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ৮. এই অনুষ্ঠানে একটি বিশেষ সেশন হবে, যার নাম ‘শেয়ারড ড্রিমস, ব্রাইট ফিউচার’। সেখানে ভারত-মার্কিন সম্পর্কের উপরেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। ৯. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ১০০-র বেশি বাসে করে শিল্পীদের নিয়ে আসা হবে। এ ছাড়াও এখানে উপস্থিত দর্শকদের যাতায়াতের জন্যও বিশেষ বন্দোবস্ত রয়েছে। ১০. অনুষ্ঠান শেষে একটি কমিউনিটি রিসেপশনে অংশ নেবেন মোদী। সেখানে কিছুক্ষণ কাটানোর পর তিনি রওনা দেবেন নিউ ইয়র্কে। সেখানে ৭৪ তম ‘ইউনাইটেড নেশনস গেনারেল অ্যাসেম্বলি’-তে যোগ দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

```