Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিধ্বংসী শাহিন শাহকে কীভাবে খেলবেন কোহলিরা, পথ বাতলে দিলেন শচীন

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ যখনই এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে তখনই যুদ্ধ থেমে থাকেনি আর মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে মাঠের ব

বিধ্বংসী শাহিন শাহকে কীভাবে খেলবেন কোহলিরা, পথ বাতলে দিলেন শচীন

শেষ আপডেট: 22 October 2022 16:55

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ যখনই এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে তখনই যুদ্ধ থেমে থাকেনি আর মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে মাঠের বাইরেরও। রবিবার তেমনই এক ম্যাচের সাক্ষী হতে চলেছে বিশ্ব। দুই দলই নিজেদের প্রতিপক্ষকে শেষ পর্যন্ত বুঝে নিতে চাইছে। কালকের ম্যাচে কার পাল্লা ভারী তা বলার সময় এখনও আসেনি। তবে ভারতের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)!

শাহিনের দুরন্ত গতি, লাইন লেন্থের বল নাকানিচোবানি খাওয়ায় বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানকে। পাক শিবিরের অন্যতম এই সেরা পেসারকে কীভাবে খেলবেন রোহিত-বিরাটরা? ভারতীয় ব্যাটসম্যানদের জন্য নিশ্চয় কোনও পরিকল্পনা করে রেখেছেন কোচ রাহুল দ্রাবিড়। তবে শাহিনের বিরুদ্ধে খেলার কৌশল বাতলালেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল ক্রিকেটের দেবতাকে। তাঁর জবাবে এদিন তিনি মারলেন স্ট্রেট ড্রাইভ। কী বোঝা গেল না? তিনি বললেন, 'শাহিন আক্রমনাত্মক বোলারদের মধ্যে একজন। ও বলটা পিচে ফেলে নিজেকে পিছিয়ে দেয়। এবং প্রতি বল নিখুঁতভাবে সুইং করার ক্ষমতা রাখে। ব্যাটসম্যানকে হাওয়ায় খেলতে বাধ্য করে। তবে তাঁর বিরুদ্ধে স্ট্রেট খেলাই শ্রেয়।'

পাশাপাশি শচীন এদিন আরও বলেন, 'প্রতিটি বল খেলার আগে মাইন্ড সেট করে নিতে হবে সেটা কীভাবে খেলব। আপনি যদি একবার ব্যাকফুটে চলে যান, তো সেখান থেকে সামনে এগোন মুশকিল। তাই খেলার আগেই সেই প্রস্তুতি রাখতে হবে।'

ভারত-পাক ম্যাচ দেখতে তৈরি বিশ্ব। তবে এই ম্যাচে অশনি সংকেত হল বৃষ্টি। এখনও পর্যন্ত মেলবোর্নের হাওয়া অফিস যা জানিয়েছে, রবিবার ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এক টানা বৃষ্টি হবে না। সেটাই যা আশারবাণী।

বিশ্বকাপের শুরুতেই ধাক্কা আফগানিস্তানের, ৫ উইকেটে জয় দিয়ে অভিযান শুরু ইংল্যান্ডের


```