Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সহজে নিজের পাসপোর্ট নিজে বানান, কাউকে টাকা দিতে হবে না

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি পাসপোর্টের আবেদন করতে চান? তার জন্য কারও উপরে নির্ভর করতে হবে না। নিজের পাসপোর্টের জন্য নিজেই আবেদন জানান। চিন্তার কিছু নেই। ঠিক ঠিক পদ্ধতিতে আবেদন করলে খুব সহজেই তা পেয়ে যাবেন। প্রথমেই মনে রাখবেন এখন আর আগের মতো প

সহজে নিজের পাসপোর্ট নিজে বানান, কাউকে টাকা দিতে হবে না

শেষ আপডেট: 3 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি পাসপোর্টের আবেদন করতে চান? তার জন্য কারও উপরে নির্ভর করতে হবে না। নিজের পাসপোর্টের জন্য নিজেই আবেদন জানান। চিন্তার কিছু নেই। ঠিক ঠিক পদ্ধতিতে আবেদন করলে খুব সহজেই তা পেয়ে যাবেন। প্রথমেই মনে রাখবেন এখন আর আগের মতো পাসপোর্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হয় না। পাসপোর্ট পাওয়ার জন্য কাউকে ঘুষ দিতে হয় না। অনলাইনে নিজেই নিজের আবেদন করুন। নিয়ম মেনে দেড় হাজার টাকা জমা দিন অনলাইনে। এর পরে নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টা সময় হাতে নিয়ে যেতে হবে আপনার সুবিধা মতো এলাকার পাসপোর্ট অফিসে। তার পরে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এমনকী আপনি যদি পাসপোর্ট অফিসকে জানিয়ে দেন তবে আপনার পাসপোর্টের আবেদনপত্র কী অবস্থায় আছে, কবে প্রিন্ট হল, কখন ডেলিভারির জন্য ক্যুরিয়ার করা হল— সব কিছুই আপনাকে এসএমএস এবং মেল করে জানানো হবে।

কীভাবে আবেদন করবেন—

প্রথমেই passportindia.gov.in ওয়েবাসাইটে যান। সেখানে অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারেন। আবার আবেদনপত্র ডাউনলোড করে ধীরেসুস্থে ফিল-আপ করে পাঠাতে পারেন। আপনাকে সে জন্য প্রথমে নিজের নামে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পরে লগ-ইন করে আবেদনপত্র অ্যাটাচ করে পাঠিয়ে দিন। সেই সঙ্গে আপনার পছন্দমতো পাসপোর্ট অফিসে এবং পছন্দমতো দিনে অ্যাপয়েন্টমেন্ট করে নিন। মনে রাখবেন এই দিনটায় নির্দিষ্ট সময়ে আপনাকে হাজির হতে হবে যাবতীয় প্রমাণ-পত্র নিয়ে। সেগুলি পরীক্ষা নিরীক্ষার পরেই আপনার দায়িত্ব শেষ। নতুন নিয়ম অনুযায়ী এই দিন থেকেই সাত দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে পাসপোর্ট। যাঁদের জন্মের প্রমাণপত্র নেই তাঁদের জন্য একটি এফিডেফিট প্রয়োজন। বাবা-মায়ের পাসপোর্ট থাকলে এক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তা না হলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে বাবার সচিত্র পরিচয়পত্র দিলেও কাজ চলে যায়। তবে মনে রাখতে হবে পাসপোর্ট পাওয়ার জন্য একটা বিষয় সবার আগে মনে রাখা দরকার। আবেদনকারীর নাম কোনও ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত থাকলে চলবে না। কোনও রকম তথ্য গোপন করলেও সমস্যা হতে পারে। তাড়াতাড়ি পাসপোর্ট পেতে হলে অনলাইনেই তৎকাল পাসপোর্টের আবেদন করা যায়। সাত দিনের মধ্যে পেতে হলে খরচ ৫ হাজার টাকা আর ১৪ দিনের মধ্যে পেতে চাইলে খরচ ৪ হাজার টাকা। আরও বিস্তারিত জানতে passportindia.gov.in-এ ক্লিক করুন।

```