দ্য ওয়াল ব্যুরো: রামেশ্বরমস্বামীর মন্দিরে যাওয়ার জন্য রেলব্রিজ নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই চলছে চর্চা ও জল্পনা। কল্পনা ও বাস্তব মিলেমিশে একাকার হয়েছে কখনও, কখনও বা পুরাণকেই তুলে আনা হয়েছে প্রযুক্তির পাতায়। এবার এ বিষয়ে দারুণ খবর দিলেন স্বয়ং রেলমন্ত্রী।
রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, তামিলনাড়ুর রামেশ্বরমে দেশের প্রথম ঝুলন্ত রেলসেতু বানানোর কাজে পুরোপুরি ভাবে নিযুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকার। এ কথা বলার পাশাপাশি তিনি একটি গ্রাফিক্যাল ভিডিও-ও দেখিয়েছেন।
https://twitter.com/PiyushGoyal/status/1305056860119035905
গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীতে এই রামসেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২ কিলোমিটার লম্বা এই ব্রিজটি কন্যাকুমারী থেকে পম্বন দ্বীপকে যুক্ত করবে। ওই দ্বীপেই রয়েছে রামেশ্বরম মন্দির, তাই ওই দ্বীপকে রামেশ্বর দ্বীপ বলেও চেনেন সকলে।