Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইনসাফ যাত্রা থেকে পার্টির ফান্ডে কত টাকা এল, ৭জানুয়ারি ব্রিগেডে হিসেব দেবেন মীনাক্ষী

এবারই প্রথম বামেদের তরফে কিউআর কোডের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। বহু মানুষকে ওই কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতেও দেখা গিয়েছিল। 

ইনসাফ যাত্রা থেকে পার্টির ফান্ডে কত টাকা এল, ৭জানুয়ারি ব্রিগেডে হিসেব দেবেন মীনাক্ষী

শেষ আপডেট: 2 January 2024 20:43

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সমস্ত জেলা ছুঁয়ে ৭ জানুয়ারি ব্রিগেডে হবে সমাপ্তি সমাবেশ। 

মঙ্গলবার এ ব্যাপারেই এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল ডিওয়াইএফআই। দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ইনসাফ যাত্রায় মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। রাজ্যজুড়ে মানুষ এগিয়ে এসে আমাদের আর্থিক সাহায্য করেছেন। মানুষের কাছ থেকে আদায়কৃত ওই টাকার মোট পরিমাণ কত, ৭ জানুয়ারি বিগ্রেডের সভা থেকে আমরা তার হিসেব দেব।"

শুধু কৌটা নেড়ে টাকা আদায় নয, এবারই প্রথম বামেদের তরফে কিউআর কোডের মাধ্যমে চাঁদা আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। বহু মানুষকে ওই কিউ আর কোড স্ক্যান করে টাকা দিতেও দেখা গিয়েছিল। 

দলের পার্টি ফান্ডে মানুষের কাছ থেকে আদায়কৃত টাকার হিসেব এভাবে প্রকাশ্যে তুলে ধরার ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইনসাফ যাত্রা’য় সন্ত্রাস, বেকারত্বের পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গও তুলে ধরেছিল সিপিএমের যুব সংগঠন।

নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সামনে এসেছে কোটি কোটি টাকার পাহাড়ের ঘটনা। টাকার বিনিময়ে চাকরি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। সেই কারণেই সিপিএমের যুব সংগঠন পার্টি ফান্ডের আদায়কৃত টাকার হিসেব প্রকাশ্যে তুলে ধরে শাসকদলের ওপর আরও চাপ তৈরির কৌশল নিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। 


মীনাক্ষী জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি শহরের সাত প্রান্ত থেকে মিছিল ব্রিগেডমুখী যাত্রা করবে। ফলে ওই দিন শহর অচল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  


```