Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে কত গ্রাম মাছ দেওয়ার কথা আর বন্দিরা কী পান, জেল খেটে এসে জানালেন নওসাদ

জেলখানার বন্দিদের কেমন খাবার দেওয়া হয়, তার গুণমান নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উঠেছিল। সেখানে নিজের জেল জীবনের অভিজ্ঞতার কথা শোনালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী।

জেলে কত গ্রাম মাছ দেওয়ার কথা আর বন্দিরা কী পান, জেল খেটে এসে জানালেন নওসাদ

শেষ আপডেট: 6 February 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: জেলখানার বন্দিদের কেমন খাবার দেওয়া হয়, তার গুণমান নিয়ে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উঠেছিল। সেখানে নিজের জেল জীবনের অভিজ্ঞতার কথা শোনালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী।

জেলের বন্দিদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে নওসাদ বলেন, “জেলে মাছের সাইজ এতটাই পাতলা যে যিনি মাছে কাটেন তাঁর হাতও কেটে যেতে পারে! এতই পাতলা!”
নওসাদের বলার ভঙ্গিমায় রীতিমতো হাসির রোল ওঠে। 

সরকারি নিয়ম অনুযায়ী, বন্দিদের মাথা পিছু ৭৫ গ্রাম মাছ দেওয়ার কথা। নওসাদের অভিযোগ, তা দেওয়া হয় না।  

গত বছরের ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। ওই ঘটনায় নওসাদ-সহ ২১ জন আইএসএফ নেতা, কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ৪২ দিনের মাথায় জেল থেকে মুক্তি পান নওসাদ।

এদিন বিধানসভায় নিজের জেল জীবনের সেই কাহিনী তুলে ধরতে গিয়ে স্পিকারের উদ্দেশে নওসাদ বলেন, “শীতকালে বিকেল সাড়ে চারটেয় খাবার দেওয়া হয়। ঠান্ডা ভাত খেতে সকলের খুব কষ্ট হয়। বন্দিদের যাতে গরম ভাত দেওয়া হয়, সেটা একটু দেখুন।”

কারামন্ত্রী অখিল গিরি অবশ্য তাঁর জবাবে বলেন, বন্দিদের প্রতিদিন মাথাপিছু ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি (তার সাথে ১০০ গ্রাম আলু যুক্ত থাকে) দেওয়া হয়। সপ্তাহে একদিন করে ৭৫ গ্রাম ওজনের মাছ, ৭৫ গ্রাম ওজনের মাংস, ডিম এবং সয়াবিন ২৫ গ্রাম দেওয়া হয়। বিকেলে চারটে বিস্কুট সহ-চা। টিফিনে মুড়ির সাথে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজীদের ২৫০ মিলিলিটার দুধ দেওয়া হয়।

কারা মন্ত্রীর এসব কথা মানতে চাননি নওসাদ। তাঁর কথায়, খাতায়পত্রে অনেক কিছু লেখা থাকে। সেগুলো কিস্সু হয় না। আসলে বন্দিদের কী কী দেওয়া হয়, তা তিনি নিজে থেকে দেখে এসেছি। এর বিহিত করা জরুরি।


```