Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কতজন গ্রেফতার হয়েছে, লখিমপুর নিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দেওয়ার চারদিন বাদে সুপ্রিম কোর্ট জানতে চাইল, কতজন গ্রেফতার হয়েছে? শুক্রবারের মধ্যে রাজ্য সরকারের কাছে এসম্পর্কে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। তাতে যোগী সরকা

কতজন গ্রেফতার হয়েছে, লখিমপুর নিয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 7 October 2021 09:40

দ্য ওয়াল ব্যুরো : লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দেওয়ার চারদিন বাদে সুপ্রিম কোর্ট জানতে চাইল, কতজন গ্রেফতার হয়েছে? শুক্রবারের মধ্যে রাজ্য সরকারের কাছে এসম্পর্কে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। তাতে যোগী সরকারকে লখিমপুর-খেরিতে মৃত আটজন সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, "যা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ক'জন গ্রেফতার হয়েছে, সব আমরা জানতে চাই।" বুধবারই লখিমপুরের ঘটনার একটি নতুন ভিডিও দেখা গিয়েছে। তাতে পরিষ্কার কৃষকদের জমায়েত শান্তিপূর্ণ ছিল। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কনভয় সেই জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। অভিযোগ, মন্ত্রীর ছেলে আশিস মিশ্র একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল ভিড়ের মধ্যে চালিয়ে দেন। তাঁর নামে এফআইআর করা হয়েছে। কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। জেরাও করা হয়নি। ওই ঘটনা উল্লেখ করে আইনজীবী শিবকুমার ত্রিপাঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে লিখেছিলেন, "কর্তৃপক্ষের গাফিলতির জন্য কয়েকজন মারা গিয়েছেন। এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।" ত্রিপাঠি আদালতের হস্তক্ষেপ দাবি করেছিলেন। তাঁর মতে, "গণতান্ত্রিক দেশে এমন ঘটনায় যে ব্যবস্থা নেওয়া উচিত, উত্তরপ্রদেশ সরকার তা নেয়নি।" বুধবার রাতে লখিমপুরে মৃত লাভপ্রীত সিং-এর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ১৯ বছর বয়সী লাভপ্রীতের বাড়ির লোক প্রশ্ন তোলেন, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেয়নি পুলিশ? লাভপ্রীতের বাবা সতনাম সিং বলেন, "সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কিন্তু তাতে লাভ কী? পুলিশ এখনও আশিসকে জেরা করেনি। গ্রেফতারও করেনি।" উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ভিআইপি বলেই কি পুলিশ ব্যবস্থা নিতে দেরি করছে? তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুনিরা ছাড়া পাবে না। একটি এফআইআরও করা হয়েছে। কেউ ছাড়া পাবে না। কিন্তু টিভি চ্যানেলের স্টুডিওতে বসে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।" প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, পুলিশের ওপরে কি চাপ রয়েছে? তিনি বলেন, কীসের চাপ? এফআইআর করা হয়েছে। মৃতদের পরিবারও তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী অজয় মিশ্র বলেন, যে স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি চাষিদের চাপা দিয়েছিল, সেটি তাঁর ছেলেই ব্যবহার করেন। তবে চাষিদের চাপা দেওয়ার সময় তিনি গাড়িতে ছিলেন না।

```