Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বাঘিনি জিনাত কেমন আছে? ভিডিও পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী

ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে বাংলার জঙ্গলমহল দাপিয়ে, বনকর্তাদের নাকানিচোবানি খাইয়ে বাঘিনি জিনাত যেন সেলিব্রিটি হয়ে গেছে!

বাঘিনি জিনাত কেমন আছে? ভিডিও পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর ভিডিওর অংশবিশেষ।

শেষ আপডেট: 31 December 2024 00:04

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে বাংলার জঙ্গলমহল দাপিয়ে, বনকর্তাদের নাকানিচোবানি খাইয়ে বাঘিনি জিনাত যেন সেলিব্রিটি হয়ে গেছে!

রবিবার বিকেলে প্রকৃতির কোল থেকে তাকে কলকাতায় নিয়ে এসেছে ২০টি গাড়ির কনভয়। সেই রাজকীয় আয়োজনের সাক্ষী থেকেছে জঙ্গলমহল। আপাতত আলিপুর চিড়িয়াখানায় থাকা জিনাতকে নিয়ে তবু কৌতূহলের শেষ নেই রাজ্যবাসীর। বিষয়টি অজানা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

হাজারও ব্যস্ততার মধ্যে সোমবার রাতে জিনাতের ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বনবিভাগের পূর্ণ তত্ত্বাবধানে বাঘিনি জিনাত এখন ভাল আছে। আমাদের বন দফতর সর্বদা তার খেয়াল রাখছে।’ 

মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, খাঁচার ভেতর থেকে দিব্য ক্যামেরায় পোজ দিচ্ছে জিনাত। ক্যামেরার দিকে মিটি মিটি চোখে তাকিয়ে রয়েছে সে। দেখলে বোঝা দায়, গত ১০ দিন ধরে এই বাঘিনিই কিনা বনকর্তাদের ঘুম কেড়ে নিয়েছিল!

গত ২০ ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছিল জিনাত। পরের দিন রাতে সে পৌঁছেছিল বান্দোয়ানের রাইকা পাহাড়ে। টানা সাতদিন সেখানে ঘাঁটি গেড়ে থাকার পর গত শুক্রবার অবস্থান বদলে ঢুকে পড়েছিল মানবাজারে। সেখান থেকে শনিবার ভোরে জিনাত পোঁছে যায় বাঁকুড়ায়। তারপরই 'খেলা শেষ'।

রবিবার বিকেলেই রানিবাঁধের গোসাঁইডিহি এলাকায় ঘুমপাড়ানি গুলিতে জব্দ করা হয় বাঘিনিকে। পরে ২০টি গাড়ির কনভয়ে করে রীতিমতো রাজকীয়ভাবে জিনাতকে নিয়ে আসা হয় কলকাতায়। আপাতত আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসা চলছে তাঁর। তবে সোমবারও জঙ্গলমহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঘিনি জিনাত!

আপাতত, আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাঘিনি এই মুহূর্তে সুস্থ। এবার বাঘিনির ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীও বার্তা দিলেন, সরকারি আতিথেয়তায় বেশ ভালই আছে জিনাত।


```