Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে বিক্রি বেড়েছে আয়ুর্বেদিক রোগ প্রতিরোধী ওষুধ, প্যাকেজড ফুডের

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাসের লকডাউনে বদলে গিয়েছে ভারতীয় ক্রেতার স্বভাব। এই সময়ের মধ্যে তাঁরা যে পণ্যগুলি কিনেছেন, তাতে বোঝা যায়, প্রথমত, তাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। দ্বিতীয়ত তাঁরা বাড়িতে থাকার একঘেঁয়েমি কাটাতে চান। তৃতীয়ত তাঁরা বা

লকডাউনে বিক্রি বেড়েছে আয়ুর্বেদিক রোগ প্রতিরোধী ওষুধ, প্যাকেজড ফুডের

শেষ আপডেট: 7 August 2020 13:35

দ্য ওয়াল ব্যুরো : কয়েক মাসের লকডাউনে বদলে গিয়েছে ভারতীয় ক্রেতার স্বভাব। এই সময়ের মধ্যে তাঁরা যে পণ্যগুলি কিনেছেন, তাতে বোঝা যায়, প্রথমত, তাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। দ্বিতীয়ত তাঁরা বাড়িতে থাকার একঘেঁয়েমি কাটাতে চান। তৃতীয়ত তাঁরা বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে চান। ক্রেতাদের এই মনোভাবের ফলে বেশ কয়েকটি কোম্পানি রীতিমতো লাভবান হয়েছে। সারা বিশ্বেই মানুষ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইছেন। ভারতে ক্রেতারা এজন্য শরণাপন্ন হচ্ছেন আয়ুর্বেদের। ডাবর ইন্ডিয়া লিমিটেড ও হিমালয় ড্রাগ কোম্পানির মতো সংস্থা জানিয়েছে, লকডাউন পর্বে চ্যবনপ্রাশের বিক্রি ব্যাপক বেড়েছে। এছাড়া সেপ্টিলিন নামে একটি ওষুধও আগের চেয়ে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। জুন মাসে চ্যবনপ্রাশের বিক্রি বেড়েছে ২৮৩ শতাংশ। ব্রান্ডেড মধুর বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। ভারতের সবচেয়ে বড় আয়ুর্বেদিক ওষুধ নির্মাতাদের অন্যতম ডাবর জানিয়েছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাদের সংস্থার চ্যবনপ্রাসের বিক্রি বেড়েছে ৭০০ শতাংশ। নিয়েলসেন সাউথ এশিয়ার পক্ষ থেকে সমীর শুক্লা বলেন, মানুষ চাইছে এমন ওষুধ যাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আগামী দিনেও এই ধরনের ওষুধের চাহিদা কমবে না। মার্চের শেষ থেকে ভারতের ক্রেতারা বাড়িতে এমন প্যাকেজড ফুড মজুত করে রাখতে চাইছেন যা সহজে নষ্ট হয় না। তাঁদের পছন্দের তালিকায় আছে ব্রেকফাস্ট সিরিয়াল ও ইনস্ট্যান্ট নুডলস। নেসলে ইন্ডিয়া জানাচ্ছে, মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের লাভ বেড়েছে ১০.৭ শতাংশ। মূলত ম্যাগি, কিটক্যাট ও মাঞ্চ, এই তিনটি পণ্যের বিক্রি ব্যাপক হারে বেড়েছে। পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্টস পার্লে জি-র বিক্রি ব্যাপক বেড়েছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। অতিমহামারীর সময় সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ওই বিস্কুট কিনে গরিবদের মধ্যে বিলি করেছে। একমে গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের মতে, পার্লে প্রোডাক্টসের প্রতিনিধি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড অতিমহামারীর সময় সবচেয়ে বেশি লাভ করতে চলেছে। ক্রেতারা স্ট্রিট ফুড অথবা অসংগঠিত শিল্প সংস্থার থেকে খাবার না কিনে প্যাকেজড ফুডের ওপরে ভরসা করছেন বেশি। তাঁদের এই প্রবণতা অতিমহামারীর পরেও বজায় থাকবে। লকডাউনে বেড়েছে ডিজিটাল পরিষেবার কদর। এইসময় শিক্ষায়তন ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ডিজিটাল মাধ্যমে পরস্পরের মধ্যে যোগাযোগ করেছেন। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে শিক্ষাক্ষেত্রে স্টার্ট আপ সংস্থা বাইজুসের মাধ্যমে পড়াশোনা করছে আগের চেয়ে তিনগুণ বেশি ছাত্র। অনলাইন খুচরো বিক্রেতা সংস্থা ফ্লিপকার্ট জানাচ্ছে, মার্চ থেকে অনেকেই ল্যাপটপ কিনেছেন। হাই পারফরম্যান্স ল্যাপটপের চাহিদাই বেড়েছে সবচেয়ে বেশি।

```