Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেক্সিকো থেকে গ্রেফতার দিল্লির 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার, ছিল কলকাতা যোগও

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের অগস্ট মাস। দিল্লির ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এক গ্যাংস্টারের গুলিতে খুন হয়েছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অমিত গুপ্তা। তারপরেই জাল পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছিল আততায়ী। দিল্লি পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' হিসেবে নাম উ

মেক্সিকো থেকে গ্রেফতার দিল্লির 'মোস্ট ওয়ান্টেড' গ্যাংস্টার, ছিল কলকাতা যোগও

শেষ আপডেট: 4 April 2023 07:37

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের অগস্ট মাস। দিল্লির ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এক গ্যাংস্টারের গুলিতে খুন হয়েছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অমিত গুপ্তা। তারপরেই জাল পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছিল আততায়ী। দিল্লি পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' হিসেবে নাম উঠেছিল অভিযুক্ত গ্যাংস্টার (most-wanted gangster) দীপক বক্সারের (Deepak Boxer)। ঘটনার ৭ মাস পর মেক্সিকো (Mexico) থেকে অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

এই প্রথমবার দেশের বাইরে কোনও অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দীপককে হাতকড়া পরাতে মেক্সিকোতে রওনা হয়েছিল দিল্লি পুলিশের একটি বিশেষ দল। তাঁদের সাহায্য করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের অগস্ট মাসে দিল্লির সিভিল লাইন এলাকায় প্রকাশ্য রাস্তায় অমিত গুপ্তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দীপক। তারপর একটি ফেসবুক পোস্টে খুনের কথা স্বীকার করেছিল সে। জানিয়েছিল, টাকার জন্য নয়, বরং প্রতিশোধ নিতেই সে খুন করেছে অমিতকে। অমিত তার প্রতিপক্ষ গ্যাং তিল্লু তাজপুরিয়াকে আর্থিক সহায়তা দিতেন বলেও দাবি করেছিল দীপক।

দীপক নিজে গোগি গ্যাং নামে একটি দুষ্কৃতী দলের সদস্য। ২০২১ সালে দলটির মাথা জিতেন্দ্র গোগিকে গুলি করে খুন করেছিল তিল্লু তাজপুরিয়া গ্যাংয়ের সদস্যরা। জিতেন্দ্রর মৃত্যুর পর গোগি গ্যাংয়ের মাথা হয়ে উঠেছিল দীপক বক্সার। তারপর থেকেই প্রতিশোধ স্পৃহায় ফুঁসছিল সে।

অমিতকে মারার পর কলকাতায় চলে এসেছিল দীপক। জানুয়ারির ২৯ তারিখ জাল পাসপোর্টের সাহায্যে বিমানে করে মেক্সিকোয় পালায় সে। তার সন্ধান দিলে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে দেশে নিয়ে আসা হবে দীপককে।

রিষড়া, শ্রীরামপুরে ১১৪ ধারা, চলছে টহলদারি, সুকান্তর ধর্না মঞ্চ খুলে দিল পুলিশ


```