Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেল হেফাজতে কীভাবে বিজেপি কর্মীর মৃত্যু? এসপিকে সিসিটিভি ফুটেজ জমা দিতে বলল হাইকোর্ট

জেল কর্তৃপক্ষর দাবি, মাটিতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন সঞ্জয়। মৃত্যুর ঘটনা সামনে আসতে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। 

জেল হেফাজতে কীভাবে বিজেপি কর্মীর মৃত্যু? এসপিকে সিসিটিভি ফুটেজ জমা দিতে বলল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 19 June 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: জেল হেফাজতে থাকাকালীন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়ার সময় থেকে আদালত হয়ে জেলে পাঠানোর সময় এবং হাসপাতালে ভর্তির আগে পর্যন্ত জেলের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওযার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত জানিয়েছে, এসএসকেএম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করতে হবে।ভিডিওগ্রাফিও করতে হবে। সমস্ত প্রক্রিয়ার শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে।

মৃত বিজেপি কর্মীর নাম সঞ্জয় বেরা (৪২)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার পুুরুষোত্তম এলাকায়।

গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই ডেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠায়। মেদিনীপুর জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। ফের অসুস্থ হয়ে পড়লে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের।

জেল কর্তৃপক্ষর দাবি, মাটিতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন সঞ্জয়। মৃত্যুর ঘটনা সামনে আসতে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। 

এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে ( এক্স হ্যান্ডেলে) বড় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, "এই মৃত্যু পুলিশের বর্বরতার নির্দশন। পুলিশ বলছে, ও নাকি মাটিতে পড়ে মারা গেছে! আইনের যাঁরা রক্ষক, মানুষ তাঁদের আর বিশ্বাস করতে পারছেন না।"

আদালত সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ দেখার পর সিবিআই তদন্তের বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।


```