Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউসুফের নাম গোপন রাখতে গ্র্যান্ডে বেনামে বুকিং, সন্ধেয় সচিনের ফোন

রবিবাসরীয় ব্রিগেড সভার ঠিক শেষ প্রহরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তৃণমূলে যোগ দিচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। 

ইউসুফের নাম গোপন রাখতে গ্র্যান্ডে বেনামে বুকিং, সন্ধেয় সচিনের ফোন

শেষ আপডেট: 11 March 2024 10:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় ব্রিগেডে যে একটি বড় চমক থাকবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল দ্য ওয়াল। হয়েছেও তাই। সভার ঠিক শেষ প্রহরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তৃণমূলে যোগ দিচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। 

বাস্তব হল, সেই ঘোষণার এক ঘণ্টা আগে পর্যন্ত সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছেও খবর ছিল না, এমন কিছু ঘটতে চলেছে। 

তৃণমূলের ইউসুফ দৌত্য শুরু হয়, দিন দশেক আগে। কলকাতা থেকে প্রথমে ফোনে কথা হয়। শ্রীলঙ্কায় ভারতের আইপিএলের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন ইউসুফ। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক দূত গত মঙ্গলবার মুম্বইতে গিয়ে ইউসুফের সঙ্গে দেখা করেন। 

সেই প্রাথমিক বৈঠকের পর কথা এগোতে থাকে। ইউসুফ অবশ্য ফিরে যান শ্রীলঙ্কায়। মোটামুটি ভাবে বিষয়টি পাকা হয়ে যায় গত বৃহস্পতিবার। কিন্তু শুক্রবারে নয়া জটিলতা শুরু হয়। ইউসুফকে গোড়াতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তাঁকে বহরমপুর লোকসভা আসনে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। ইউসুফ সম্ভবত খোঁজ নিয়ে জানতে পারেন, ওই আসনে বর্তমান সাংসদ ওজনদার। তিনি অধীর চৌধুরী। ইউসুফের ব্যক্তিগত সহায়ক জানিয়ে দেন, বসিরহাট বা মুর্শিদাবাদ আসনের জন্য তাঁরা অধিকতর আগ্রহী। ফলে নতুন করে তাঁকে বোঝানোর চেষ্টা শুরু হয়। এবং ব্যাপারটা শুক্রবারের মধ্যেই মিটিয়ে ফেলা হয়। এও ঠিক হয়ে যায়, রবিবাসরীয় ব্রিগেডে থাকবেন ইউসুফ। 
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার জন্য ইউসুফ ক্যান্ডিতে ছিলেন। দল থেকে তাঁকে তিন দিনের ছুটি নিয়ে নেন তিনি। তারপর শনিবার বিকেলে ক্যান্ডি থেকে সড়ক পথে কলম্বোয় ফেরেন। তার পর সেখান থেকে রাতে মুম্বই। 

সূত্রের খবর, কলম্বোর ফ্লাইট দেরি করায় এক সময়ে কলকাতায় উদ্বেগ বাড়তে থাকে। কারণ, ভোর রাতের ফ্লাইটে মুম্বই থেকে কলকাতায় আসার কথা ছিল ইউসুফের। শেষ মেশ সময়েই কলকাতায় পৌঁছে যান ইউসুফ। 

ব্যাপারটা নিয়ে যাতে গোপনীয়তা বজায় থাকে সেজন্য গ্র্যান্ড হোটেলে বেনামে ঘর বুক করা হয়েছিল ইউসুফের জন্য। সেখান থেকে বেলা সওয়া ১২টা নাগাদ বেরিয়ে ইউসুফ পৌঁছন ব্রিগেডে। মঞ্চের পিছনে রাখা ছিল একটা ভ্যান। অভিষেক তাঁর নবজোয়ার যাত্রার সময়ে এই গাড়িতে করে সফর করেছেন। ইউসুফের এসইউভি আর সেই ভ্যানিটি ভ্যানের দরজা পাশাপাশি রাখা হয়। এসইউভি থেকে নেমে সেই ভ্যানে উঠে পড়েন ইউসুফ। 

কিছুক্ষণ পর অভিষেক এসে পৌঁছন সেখানে। তাঁর গাড়ি থেকে নেমে দ্রুত সেই ভ্যানিটি ভ্যানে উঠে পড়েন অভিষেক। দশ মিনিটের মতো সেখানে থেকে বেরিয়ে আসেন। অভিষেকের সঙ্গে সংক্ষিপ্ত মিটিং হয় ইউসুফের। তাঁকে নতুন করে বোঝানো হয় বহরমপুর আসনের মাহাত্ম্য। ইউসুফ সম্মত হন। এর পর মঞ্চে উঠে যান অভিষেক। 
কিছু পরে ব্রিগেডের মঞ্চের পিছনে বানানো অস্থায়ী টেন্টে এসে বসেন ইউসুফ। এই সময়েই দূর থেকে তাঁকে দেখে ফেলেন মহুয়া মৈত্র, রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ চক্রবর্তী। 
ওদিকে রচনা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাড়ি থেকে একটু দেরিতেই বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে পৌঁছে ওই টেন্টে ইউসুফের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মমতাও। তার পর দিদিও মঞ্চে উঠে যান। 
জোড়াফুলে আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর গ্র্যান্ডে ফিরে আসেন ইউসুফ। সন্ধেয় তাঁর কাছে ফোন আসে শচীন তেন্ডুলকরের। তাঁকে ফোনে অভিনন্দন জানান একদা রাজ্যসভার সাংসদ শচীন। পরে রাত পৌনে ৯টার ফ্লাইটে মুম্বই ফিরে যান। সম্ভবত সোমবারই তিনি ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়। লঙ্কা প্রিমিয়ার লিগে এখনও অনেকগুলো খেলা বাকি! তার পর খেলা হবে বহরমপুরে।


```