Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোকালামে ভারতীয় সেনার জন্য নতুন সড়ক, ৭ ঘণ্টার পথ যাওয়া যাবে ৪০মিনিটে

দ্য ওয়াল ব্যুরো: ভারত-ভুটান-চিন সীমান্তের সেই বিতর্কিত ভূখণ্ড ডোকালামে নতুন সড়ক তৈরির কাজ শেষ করল বর্ডার রোডস অর্গানাইজেশন। তাদের তরফে জানানো হয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাত ঘণ্টার বন্ধুর পথ এ বার পৌঁছতে

ডোকালামে ভারতীয় সেনার জন্য নতুন সড়ক, ৭ ঘণ্টার পথ যাওয়া যাবে ৪০মিনিটে

শেষ আপডেট: 2 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারত-ভুটান-চিন সীমান্তের সেই বিতর্কিত ভূখণ্ড ডোকালামে নতুন সড়ক তৈরির কাজ শেষ করল বর্ডার রোডস অর্গানাইজেশন। তাদের তরফে জানানো হয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাত ঘণ্টার বন্ধুর পথ এ বার পৌঁছতে লাগবে মাত্র চল্লিশ মিনিট। সেনাবাহিনীর ভারী মাল বহনের ক্ষেত্রেও এই রাস্তায় কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বিআরও। ২০১৭ সালে ডোকালাম নিয়ে কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ে নয়াদিল্লি ও বেজিং। চিনের রেড আর্মি ওই অংশে ঢুকে রাস্তা বানাচ্ছে বলে সেনা মোতায়েন করে ভারত। পাল্টা সেনা বাড়ায় চিনও। উত্তেজনা তুঙ্গে ওঠে। তারপর অবশ্য দুদেশের কূটনীতিকদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া যায়। দুপক্ষই ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয়। ২০১৮-র এপ্রিলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকেও উঠে আসে এই প্রসঙ্গ। ভারত মনে করে, ওই ২৯ বর্গ কিলোমিটার এলাকা ভুটানের বর্ধিত অংশ। চিন মনে করে তাদের। এই নিয়েই সংঘাতের সূত্রপাত। বিআরও-এর তরফে বলা হয়েছে ভীমবেস-ডোকালা সড়কের পর ফ্ল্যাগহিল-মধুরবালা-ডোকালা রুটের কাজও শুরু হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে তাও সম্পন্ন হয়ে যাবে।

```