Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘুমের মধ্যেই ভেঙে পড়ল বাড়ি, কেরলে মৃত্যু মালদহের তিন পরিযায়ী শ্রমিকের

জীবিকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিন যুবক।

ঘুমের মধ্যেই ভেঙে পড়ল বাড়ি, কেরলে মৃত্যু মালদহের তিন পরিযায়ী শ্রমিকের

ছবি-সংগৃহীত।

শেষ আপডেট: 28 June 2025 07:47

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: জীবিকার তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিন যুবক। পরিবারের মুখে খাবার তুলে দিতে কেরলে (Kerala) শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় ভেঙে পড়ল দোতলা বাড়ি। প্রাণ গেল মালদহের (Maldah) কালিয়াচকের তিন যুবকের (Three migrant workers)।

মৃত শ্রমিকদের নাম আলিম শেখ (৩০), রবিউল ইসলাম (২১) এবং রবিউল শেখ (১৯)। বাড়ি মালদহের কালিয়াচক-৩ ব্লকের কুম্ভিরা ও পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁদের মধ্যে আলিম কুম্ভিরা গ্রামের গোদোনটোলার বাসিন্দা। বাকি দু’জন পারদেওনাপুরের জায়েদ হাজি পাড়ার বাসিন্দা। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে কেরলের ত্রিশূর জেলার কোডাকারায় গিয়েছিলেন তাঁরা। সেখানে একটি পুরনো বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে সেই বাড়িটিই আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বাড়ির অন্য ঘরে ছিলেন আরও ৯ জন শ্রমিক। তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত।

প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে আরও খবর, যে বাড়িটিতে তাঁরা ভাড়া থাকছিলেন, সেটির অবস্থা আগে থেকেই জরাজীর্ণ ছিল। বারবার সংস্কারের কথা বলা হলেও, বাড়ির মালিক তাতে কর্ণপাত করেননি। এই উদাসীনতাই তিন পরিযায়ী শ্রমিকের প্রাণ কাড়ল বলে অভিযোগ।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির মালিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটি দীর্ঘদিন ধরেই বসবাসের অযোগ্য ছিল। তা সত্ত্বেও সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

এখনও পরিবারগুলির কাছে এই শোক সামলানো অত্যন্ত কঠিন। মালদহে তাঁদের বাড়িতে কান্নার রোল উঠেছে। কীভাবে পরিবারের দায়িত্ব সামলাবেন, সেই দুশ্চিন্তায় হতবাক স্বজনরা।


```