Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেমালের দাপটে বাড়ি ভেঙে ভদ্রেশ্বরে মহিলা জখম, গাছ পড়ে বন্ধ হল জিটি রোড  

রেমালের দাপটে বাড়ি ভেঙে পড়ল ভদ্রেশ্বরে।

রেমালের দাপটে বাড়ি ভেঙে ভদ্রেশ্বরে মহিলা জখম, গাছ পড়ে বন্ধ হল জিটি রোড  

রেমালের দাপটে ভেঙে পড়ল বাড়ি

শেষ আপডেট: 27 May 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রেমালের দাপটে প্রবল ঝড় বৃষ্টি। বাড়ি ভেঙে পড়ল ভদ্রেশ্বরে। আহত হলেন একজন। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।

রবিবার রাত তিনটের সময় তেলিনিপাড়ার বাবুরবাজারে ৭ নম্বর ফেরিঘাট স্ট্রিটের একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক শান্তিপ্রিয় দাস বছর দুয়েক আগে মারা গেছেন। তাঁর মেয়েরাও কেউ এই বাড়িতে থাকেন না। বাড়িটি একরকম পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। রবিবার গভীর রাতে ঝড় বৃষ্টির সময় বাড়ির একাংশ ভেঙে পড়ে পাশের তরুণ পাড়ুইয়ের বাড়ির উপর। 

এই ঘটনায় তরুণবাবুর বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ফাটল ধরে দেওয়ালে। তরুণবাবুর স্ত্রীর মাথায় চোট লাগে। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তরুণবাবু জানান, প্রয়াত শান্তিপ্রিয় দাসের বাড়ির দোতলার একাংশ তাঁর বাড়ির উপর ভেঙে পড়ে।

রেমালের প্রভাবে সোমবারও দমকা হাওয়ার বিরাম নেই। রাতভর বৃষ্টির পরে সকাল থেকেও চলছে দুর্যোগ। ঝড়ের দাপটে ব্যান্ডেলের জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে একটি গাছ ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। চন্দননগর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মান্দাতা সাউ খবর পেয়ে ঘটনাস্থলে যান। হুগলি কেন্দ্র থেকে দমকলের একটি ইঞ্জিন আসে।গাছ কাটার মেশিন কাজ না করায় ট্রাফিক পুলিশের সাহায্যে দমকল কর্মীরা কাটারি কুড়ুল দিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। ভদ্রেশ্বরের খলিসানী এলাকায় একটি নারকেল গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।


```