Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার হোটেলের কর্মী, মৃত্যু হয় ১৪ জনের

সে সময় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। দিঘা সফর সেরে কলকাতায় ফিরেই অকুস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। 

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার হোটেলের কর্মী, মৃত্যু হয় ১৪ জনের

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 May 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারের অগ্নিকাণ্ডের (Burrabazar Fire) ঘটনায় হোটেলের মালিক আকাশ চাওলা, ম‍্যানেজার গৌরব কাপুর এবং হোটেলের (Rituraj Hotel) ভিতরের কাজের বরাত পাওয়া ঠিকাদার খুরশিদ আলমকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার ধৃতদের জেরা করে সংশ্লিষ্ট হোটেল এক কর্মীকেও গ্রেফতার করা হল।

পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম সাগীর আলি। মালিক এবং ম্যানেজারের অনুপস্থিতিতে সেই হোটেলের যাবতীয় দেখভালের দায়িত্বে ছিল। এদিন ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ।

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সংশ্লিষ্ট হোটেলে। আচমকা আগুনে ছ'তলার ওই হোটেলের আবাসিকরা নীচে নেমে আসার সুযোগও পাননি। ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের। তাঁরা প্রায় সকলেই অন্য রাজ্যের বাসিন্দা।

রাতভর দমকল আগুন নেভানোর পর তাঁদের দেহ উদ্ধার করেন। অধিকাংশ মৃত্যুই হয় দমবন্ধ পরিস্থিতির জন্য। পুলিশ সূত্রে খবর, ছ'তলা ওই হোটেলের ছাদে এবং ছাদের কাছে পড়ে ছিল দু'টি দেহ। এ ছাড়া, দোতলা থেকে তিন তলায় ওঠার সিঁড়িতে ছিল এক জনের দেহ। বাকি ১০টি দেহ পাওয়া যায় হোটেলের বিভিন্ন ঘর থেকে।

সে সময় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিঘায় ছিলেন মুখ্যমন্ত্রী। দিঘা সফর সেরে কলকাতায় ফিরেই অকুস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। 

ঘটনার পর ঋতুরাজ হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের পাশাপাশি দমকলও এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।  তদন্তে নেমে হোটেলের একাধিক অব্যবস্থা সামনে আসে। ধৃতদের জেরা করে এবার হোটেলের ওই কর্মীকেও গ্রেফতার করল পুলিশ।


```