
শেষ আপডেট: 20 January 2019 18:30
আগামী সাত দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সন্ধ্যায় যা ১০-১৫ ডিগ্রি পর্যন্ত নামবে। এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার জেরে শহরে শীতের আমেজ বহাল রয়েছে। মঙ্গলবার থেকে এই আমেজই কমতে শুরু করবে। ফের বাক্সবন্দি হবে সোয়েটার, চাদর, জ্যাকেট।
পশ্চিমি ঝঞ্ঝার কারণে অনবরত তুষারপাতের মুখে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এর ফলে সমতলে কমছে শীতের দাপট। রেশ পড়েছে বাংলাতেও। পৌষ-সংক্রান্তির মুখে বাংলায় জোরদার শীতের ইনিংস শুরু হয়।
চিতাবাঘের মাংস খেয়ে চামড়া বিক্রি! বন দফতর ধরে ফেলল পাঁচ জনকে
২৫ ডিসেম্বর থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করে। যা পুরোপুরি বহাল থাকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। মাঝ ডিসেম্বরে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আটকে ছিল শীত। ঝঞ্ঝা সরতেই শীত জাঁকিয়ে বসে। আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। জানুয়ারির শেষ পর্যন্ত শীত তার আমেজ নিয়েই থাকবে, পাশপাশি আগাম জানান দিয়ে শহরে বাড়বে গরম।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-kolkata-last-writing-of-mrinal-sen/