Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে হট এয়ার বেলুন! মৃত ২, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: মাছ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। অ্যাডভেঞ্চার স্পোর্টসের নেশায় হট এয়ার বেলুনে (Hot Air Balloon) চড়ে শূন্যে ওড়ার মজা নিচ্ছিলেন পর্যটকরা। আচমকাই আগুন ধরে যায় বেলুনটিতে। বাঁচার চেষ্টায় কয়েকশ ফুট উঁচু জ্বলন্ত বেলুন থেকেই নী

মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে হট এয়ার বেলুন! মৃত ২, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 2 April 2023 07:33

দ্য ওয়াল ব্যুরো: মাছ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। অ্যাডভেঞ্চার স্পোর্টসের নেশায় হট এয়ার বেলুনে (Hot Air Balloon) চড়ে শূন্যে ওড়ার মজা নিচ্ছিলেন পর্যটকরা। আচমকাই আগুন ধরে যায় বেলুনটিতে। বাঁচার চেষ্টায় কয়েকশ ফুট উঁচু জ্বলন্ত বেলুন থেকেই নীচে ঝাঁপ দিতে শুরু করেন সওয়ারিরা। ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আরও একটি শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকো (Mexico) সিটিতে গত ১ এপ্রিল শনিবার সকালে। জানা গেছে, টিওথিহুআকান আর্কিওলজিক্যাল সাইট থেকে বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে উড়ছিল একটি বিশালাকার হট এয়ার বেলুন । মাঝ আকাশে হঠাৎ করে আগুন ধরে যায় সেটিতে। প্রাণ ভয়ে কয়েকশো ফুট উচ্চতা থেকেই নীচে ঝাঁপ দিতে শুরু করেন বেলুনের সওয়ারিরা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ৩৯ বছর বয়সি এক মহিলা এবং ৫০ বছর বয়সি এক পুরুষের মৃত্যু হয়েছে। আরও একটি শিশু গুরুতরভাবে জখম হয়েছে। তার মুখ সহ শরীরের একাধিক অংশ বাজে ভাবে পুড়ে গেছে। এছাড়াও শিশুটির ডান পায়ের ফিমার হাড় ভেঙে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

https://twitter.com/Lerpc75/status/1642228555026186243?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642228555026186243%7Ctwgr%5E0ebdd4fa4fd34598a2db5f48e1f63adfc3a0a7af%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fmexico-two-die-when-hot-air-balloon-catches-fire-3913131

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মেঘমুক্ত পরিষ্কার আকাশে দিব্যি সুন্দর উড়ছিল একটি বেশ বড়সড়ো হট এয়ার বেলুন। হঠাৎ করেই বেলুনটির নীচে যে অংশে যাত্রীরা দাঁড়ান, সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ঘটনায় মৃত এবং আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি প্রশাসন সূত্রে। কীভাবে বেলুনটিতে আগুন লাগল, তাও এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, টিওথহুআকান মেক্সিকো সিটির একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। পিরামিডস অফ দ্য সান অ্যান্ড দ্য মুন, অ্যাভিনিউ অফ দ্য ডেড দেখার জন্য প্রতিবছরে সেখানে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন। ওই এলাকায় বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের বন্দোবস্ত রয়েছে।

মেট্রো লাইনে বিকট শব্দ! ছুটির দিনে ব্যহত পরিষেবা, ভোগান্তির শিকার যাত্রীরা


```