
শেষ আপডেট: 2 March 2023 14:25
দ্য ওয়াল ব্যুরো: তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয়েছে অগুণতি মানুষের। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষদের উদ্ধার করতে দিনরাত এক করে কাজ করে গিয়েছেন উদ্ধারকর্মীরা। কেবল মানুষ বা মৃতদেহ নয়, ধ্বংসস্তূপের নীচ থেকে কখনও বিড়াল বা কুকুরকে উদ্ধার (rescued after 21 day) করার ভিডিও-ও দেখেছে বিশ্ববাসী। এবার ২১ দিন বাদে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল একটি ঘোড়া। সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে তুরস্কের আদিয়ামান শহরে। তুরস্কের এই শহরটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে একটি। ঘোড়াটি (horse stuck) একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের নীচে আটকে ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা খুব নিরাপদ ভাবে প্রাণীটিকে তুলে আনছেন।
উদ্ধারকারীদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'এটি একটি আশ্চর্যজনক ঘটনা। আদিয়ামানে ভূমিকম্পের ২১ দিন পরে ঘোড়াটি উদ্ধার হয়েছে। এটি সত্যিই একটি মিরাকেল'। তথ্য বলছে, একটি ঘোড়া খাবার-জল না খেয়ে ৬-৭ দিন বাঁচতে পারে, সেখানে এভাবে ২১ দিন ধ্বংসস্তূপে আটকে ঘোড়াটি জীবিত আছে! এ ঘটনা সত্যিই আশ্চর্যজনক।
এবার চোখাচোখি জ্যান্ত কোবরার, ঠিক যেন দাঁড়িয়ে থাকা একটি মানুষ