Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৌদির কাটা মুন্ডু হাতে গ্রামের রাস্তায় ঘুরল দেওর! বাসন্তীতে হাড় হিম করা ঘটনা

এক হাতে দা, অন্যহাতে কাটা মুন্ডু! যা থেকে টপ টপ করে পড়ছে রক্ত! 

বৌদির কাটা মুন্ডু হাতে গ্রামের রাস্তায় ঘুরল দেওর! বাসন্তীতে হাড় হিম করা ঘটনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 May 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: এক হাতে দা, অন্যহাতে কাটা মুন্ডু! যা থেকে টপ টপ করে পড়ছে রক্ত! অথচ নির্বিকারভাবে সেই কাটা মুন্ডু হাতে নিয়েই গ্রামের রাস্তায় ঘুরল এক যুবক!

শনিবার সকালে এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর (Basanti) ভরতগড় গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে যায়। ছড়ায় তীব্র আতঙ্ক। পরে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম বিমল মণ্ডল। জেরায় পুলিশকে সে জানিয়েছে, কাটা মুন্ডুটি তাঁর বৌদি শচী মণ্ডলের। কী কারণে বৌদিকে সে খুন করল তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়া হবে।

স্থানীয় সূত্রের খবর, শচী দেবীর স্বামী তিন মাস আগে মারা গেছেন। তারপর থেকেই নিত্যদিন দেওর-বৌদির অশান্তি হত। এদিন গন্ডোগোলের মধ্যেই দায়ে করে বৌদির দেহ থেকে মাথা আলাদা করে দেয় যুবক। পরে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে গ্রামের মাঠের রাস্তায় তাঁরা ওই যুবককে দেখে চমকে ওঠেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, "সেই ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এক উদভ্রান্ত যুবকের এক হাতেদা অন্যহাতে কিছু একটা রয়েছে যা দিয়ে রক্ত পড়ছে। কাছে আসতে দেখি এক মহিলার মাথা! ভয়ে আঁঁতকে উঠি!"

স্থানীয়রাই থানায় ফোন করেন। এরপরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এর আগে বোনের মুন্ডু কেটে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে। বাসন্তীর ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```