Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাণ্ডুয়ায় মাঠে মিলল মহিলার দেহ, বিজেপির দাবি খুন

হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে প্রাথমিকভাবে জানিয়েছেন বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার।

পাণ্ডুয়ায় মাঠে মিলল মহিলার দেহ, বিজেপির দাবি খুন

পাণ্ডুয়ায় এই মাঠে পড়েছিল মহিলার দেহ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 7 May 2024 12:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফের শিরোনামে পাণ্ডুয়া। মাঠ থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। এই ঘটনায় মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়ায় সিমলাগড়ের চাপারুইয়ে।

এদিন সকালে স্থানীয়রা মাঠের আলে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। সালোয়ার-কামিজ পরা ওই মহিলা উপুড় হয়ে পরে ছিলেন। পাশে পড়েছিল একটি ব্যাগ। খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে প্রাথমিকভাবে জানিয়েছেন বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। 

এদিকে খবর পেয়েই হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পাণ্ডুয়া থানায় যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যেখানে মৃতদেহ পড়েছিল সেই মাঠে যান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। লকেটের অভিযোগ, "পুলিশ বলছে বজ্রপাতে মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনা তা নয়। মহিলার পরিচয় এখনও বের করতে পারেনি। মৃতদেহ কী করে আগে সরিয়ে দেবে সেই কাজ করেছে পুলিশ। এটা নিছক দূর্ঘটনা নয়, খুন করা হয়েছে।" 

সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার পাণ্ডুয়ার তিন্নায় বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছে দুজন। বিজেপির বক্তব্য়, এতবড় ঘটনায় পুলিশের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন আছে। সব মিলিয়ে বুধবার পাণ্ডুয়া থানা ঘেরাও এর ডাক দিয়েছে বিজেপি।

তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর জানান, কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত না করে বলা যাবে না। তাঁর কথায়," আমি যতদূর খবর পেলাম হাসপাতালের কোনও ডাক্তারবাবু বজ্রাঘাতে মৃত্যু হতে পারে এমন অনুমানের কথা জানাননি। কারণ পোস্টমর্টেম ছাড়া এভাবে কিছু বলা যায় না।"


```