Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৃহিণীকে শৌচালয়ে আটকে চুরি লক্ষাধিক টাকার গয়না! সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ

বাড়ির গৃহিণীকে শৌচালয়ে আটকে লক্ষাধিক টাকার গয়না চুরি করে পালিয়ে গেল চোর। ঘটনায় শোরগোল পড়ল চুঁচুড়া থানার কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকায়। 

গৃহিণীকে শৌচালয়ে আটকে চুরি লক্ষাধিক টাকার গয়না! সিসিটিভি দেখে চোর খুঁজছে পুলিশ

শেষ আপডেট: 12 March 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাড়ির গৃহিণীকে শৌচালয়ে আটকে লক্ষাধিক টাকার গয়না চুরি করে পালিয়ে গেল চোর। ঘটনায় শোরগোল পড়ল চুঁচুড়া থানার কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈশাখী স্মরণী এলাকায়। 

পুলিশসূত্রে জানা গেছে, সৃজিত ও শ্রাবণী গোস্বামী ওই বাড়িতে থাকেন। সৃজিতবাবু গ্যাস অফিসে চাকরি করেন। সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির পরিচারিকা কাজ করে বারোটা নাগাদ বেরিয়ে যান। গৃহকর্ত্রী জানান, তিনি দুপুরে বাড়ির দরজায় ছিটকানি লাগিয়ে শৌচালয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে বেরোতে গিয়ে দেখেন শৌচালয়ের  দরজা বাইরে থেকে আটকানো। ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে জোরে জোরে দরজায় ধাক্কা মারেন। ধাক্কায় দরজার ছিটকিনি খুলে যায়। 

বাইরে বেরিয়ে দেখেন তাঁর ঘরের দরজা অর্ধেক খোলা, ঘরের ভিতর গিয়ে দেখেন আলমারির লকার খোলা। সোনাদানা ও নগদ টাকা চুরি হয়ে গেছে। গোস্বামী দম্পতি জানান, আলমারির ভিতর নগদ ৭০ হাজার টাকা ছিল। সোনার গয়না ছিল প্রায় ২০ গ্রাম। এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। 

তাঁরা জানান, ভরদুপুরে এমন চুরি আগে কখনও হয়নি। অনেক সময় এলাকায় মহিলারা পুরনো কাপড় কেনার জন্য আসেন। অনেক হকারও আসেন। কিন্তু বাড়ির ভিতর ঢুকে এভাবে বাইরে থেকে দরজা আটকে দিয়ে চুরির ঘটনা দুঃসাহসিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক রাস্তায় সিসিটিভি আছে। সেই ফুটেজ দেখে চোরের খোঁজ চলছে।


```