Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফি জমা দেওয়া বাকি, ক্লাস ফোরের ছাত্রকে পরীক্ষায় বসতে দিল না স্কুল

ঘটনার খবর পেয়ে স্কুলে যান তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ পুর প্রতিনিধিরা।  উত্তমবাবু বলেন, “স্কুলে গিয়েছিলাম। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।“ 

ফি জমা দেওয়া বাকি, ক্লাস ফোরের ছাত্রকে পরীক্ষায় বসতে দিল না স্কুল

শেষ আপডেট: 5 December 2023 19:01

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফি জমা দিতে পারেননি অভিভাবক। তাই পরীক্ষায় বসতেই দেওয়া হল না ছাত্রকে। এমনই অভিযোগ উঠল হুগলির এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে। 

তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকায় রয়েছে এই স্কুল। সেখানে চতুর্থ শ্রেণিতে পড়ে ওই ছাত্র।  

স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। ইংরেজি, বাংলা পরীক্ষার পর মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। সকালে পরীক্ষা দিতে সময় মতো স্কুলে চলে এসেছিল চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া। অভিযোগ, স্কুলের তরফ থেকে বলা হয় স্কুলের মাইনে বাকি রয়েছে। তাই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এমনকী ওই ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই স্কুলেই  দ্বিতীয় শ্রেণিতে পরে ছাত্রের বোন তাকেও পরীক্ষায় বসতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে স্কুলে যান তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ পুর প্রতিনিধিরা।  উত্তমবাবু বলেন, “স্কুলে গিয়েছিলাম। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।“ 

যদিও স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। কর্তৃপক্ষের দাবি, অভিভাবকদের ডাকা হয়েছিল। ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা নেওয়া হয়েছে।


```