Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দশ দিনে রামমন্দির তৈরি করে ফেললেন চুঁচুড়ার অজয়

দশ দিনে রামমন্দির তৈরি করে ফেললেন চুঁচুড়ার অজয়

শেষ আপডেট: 22 January 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দেশজুড়ে উন্মাদনা। বহু প্রতীক্ষার পর অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দিরের। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। জাঁকজমকে পরিপূর্ণ সেই আচার-অনুষ্ঠান দেখে তাক লেগে গেল দেশের মানুষের।

এদিকে মাত্র দশদিনে রামমন্দির তৈরি করে চুঁচুড়ার মানুষকে অবাক করে দিলেন শিল্পী অজয় প্রামাণিক। চুঁচুড়ার পেয়ারাবাগান জগন্নাথ বাড়ির পক্ষ থেকে বরাত দেওয়া হয়েছিল তাঁকে। সেই বরাত পেয়ে উচ্ছ্বসিত অজয় বলেন, “আমি মন থেকে চাইছিলাম রামমন্দির তৈরি করব। বরাত পেয়েই কাজে নেমে পরি।” 

অজয় এর আগে ঘড়ির মোড়ের ঘড়ি, ব্যান্ডেল চার্চ, ষন্ডেশ্বরতলার মন্দির-সহ একাধিক স্থাপত্যের রেপ্লিকা তৈরি করে নজর কেড়েছেন। এবার রামমন্দির তৈরির বরাত পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। হাতে মোটে দশদিন। এই কম সময়ের মধ্যে উদ্যোক্তাদের দাবি মতো রামমন্দির তৈরি করে দেওয়াটা ছিল তাঁর কাছে রীতিমতো চ্যালেঞ্জ। তিনি জানান, ৬০ শতাংশ ফাইবার আর ৪০ শতাংশ কাগজের মিশ্রণে রামমন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন তিনি। সামাজিক মাধ্যমে অযোধ্যার রাম মন্দিরের ছবি দেখেই এই কাজ করেছেন তিনি। 

সোমবার যখন জগন্নাথ বাড়ির লোকজন রামমন্দির নিতে আসেন তখনও রঙ করার কাজ চলছে। শিল্পীর কাজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন বেশ কিছুক্ষণ। এরপর শোভাযাত্রা করে রামমন্দির নিয়ে রওনা দেন জগন্নাথ বাড়ির লোকজন। এই কাজের জন্য কোনও পারিশ্রমিকই নেননি শিল্পী অজয়।


```