Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সম্পত্তির জন্য মাসীকে খুন? বোনপোকে আটক করল পুলিশ

হুগলির জাঙ্গিপাড়ায় বাড়ির মধ্যে থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় ওই মহিলার বোনপো ওবং তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

সম্পত্তির জন্য মাসীকে খুন? বোনপোকে আটক করল পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 February 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: হুগলির জাঙ্গিপাড়ায় বাড়ির মধ্যে থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় ওই মহিলার বোনপো ওবং তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। খুনের কারণ এখনও স্পষ্ট নয়।

বোনপোর কথায় বিস্তর অসঙ্গতি থাকায় তাকে আটক করেছেন তদন্তকারীরা। সম্পত্তির লোভে খুন কিনা তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। মৃত মহিলার নাম আফসানা বেগম (৩৬)। তাঁর মাথা, মুখ ও গলা-সহ শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। যা থেকে পুলিশের অনুমান, মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয়েছে।

প্রসঙ্গত, যে বোনপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুক্রবার দুপুরে সেই ফোন করে পুলিশকে মাসির রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর জানান। খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে। 

এ বিষয়ে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, এক মহিলাকে খুন করার অভিযোগে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

জানা যাচ্ছে, ওই মহিলা একটি কারখানায় কাজ করতেন। তাঁর পাঁচ ছেলে বাইরে রয়েছে। বোনপো তাঁর কাছেই থাকত।


```