Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্মানরক্ষায় খুন, স্বামীহারাকে সান্ত্বনা দিয়ে এলেন সমাজকর্মী

দ্য ওয়াল ব্যুরো : দলিত হয়ে উঁচু জাতের মেয়েকে বিয়ে করার অপরাধে গত ১৪ সেপ্টেম্বর তেলেঙ্গানায় খুন হয়েছেন প্রণয় কুমার। শুক্রবার তাঁর স্ত্রী অমৃতবর্ষিণীর সঙ্গে দেখা করতে এলেন তামিলনাড়ুর মেয়ে গৌশল্য । তিনিও জাতপাতের বাঁধন অস্বীকার করে এক দলিতকে ব

সম্মানরক্ষায় খুন, স্বামীহারাকে সান্ত্বনা দিয়ে এলেন সমাজকর্মী

শেষ আপডেট: 21 September 2018 18:17

দ্য ওয়াল ব্যুরো : দলিত হয়ে উঁচু জাতের মেয়েকে বিয়ে করার অপরাধে গত ১৪ সেপ্টেম্বর তেলেঙ্গানায় খুন হয়েছেন প্রণয় কুমার। শুক্রবার তাঁর স্ত্রী অমৃতবর্ষিণীর সঙ্গে দেখা করতে এলেন তামিলনাড়ুর মেয়ে গৌশল্য । তিনিও জাতপাতের বাঁধন অস্বীকার করে এক দলিতকে বিয়ে করেছিলেন। তাঁর বাড়ির লোক কুপিয়ে খুন করেছিল ছিল ছেলেটিকে। সেই থেকে গৌশল্য নিজের পরিবারের বিরুদ্ধেই মামলা চালিয়ে আসছেন। তিনি এখন জাতপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যোগ দিয়েছেন । প্রণয় কুমারের বাড়ি ছিল নালগোন্ডা জেলার মিরইয়ালাগুড়া অঞ্চলে। অমৃতবর্ষিণী এখন সেখানেই আছেন। শুক্রবার গৌশল্য নিজের উকিলকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি নিজের মোবাইলে স্বামীর খুন হওয়ার দৃশ্য দেখিয়েছেন। অমৃতবর্ষিণী গৌশল্যকে জিজ্ঞাসা করেন, এখনও পর্যন্ত কতজন এই খুনের মামলায় শাস্তি পেয়েছেন? গৌশল্যর আইনজীবী তখন সেই মামলার নানা খুঁটিনাটি দিক ব্যাখ্যা করেন। তিনি জানান গৌশল্য নিজে মাদ্রাজ হাইকোর্টে বাবা-মায়ের জামিনের বিরোধিতা করেছেন ৫৮ বার। অমৃতবর্ষিণী বলেন, আমিও চাই, যে সাতজন আমার স্বামীকে কুপিয়ে খুন করেছে, তাদের সবার ফাঁসি হোক। গৌশল্য প্রশ্ন করেন, তুমি কি আদালতে দাঁড়িয়ে খুনের ঘটনা বিস্তারিতভাবে বলতে পারবে? তা যদি পার, তাহলে অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে। অমৃতবর্ষিণী বলেন, নিশ্চয়ই বলব।

```