দ্য ওয়াল ব্যুরো : ২৫ বছরের পিসি বাড়ির আপত্তি সত্ত্বেও বিয়ে করেছিল স্থানীয় এক যুবককে। তাকে গুলি করে মারল ২২ বছরের ভাইপো।
গত শনিবারই মিরাটের লিসারি গেট অঞ্চলে আর এক তরুণীর গলা কাটা দেহ পাওয়া যায়। বাড়ির অমতে বিয়ে করায় তাঁকে হত্যা করা হয়েছিল। সোমবার মিরাটের ওপর প্রান্তে পরিবারের সম্মান রক্ষায় ফের খুন হলেন আর এক তরুণী।
সেই যুবতীর নাম হিনা। গত বছরের ফেব্রুয়ারি মাসে তিনি স্থানীয় তরুণ রশিদকে বিয়ে করেন। তাঁর ভাইপো বাবলু বিয়ের পরেই পিসিকে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। সোমবার হিনা তাঁর এক বছরের শিশুপুত্রকে নিয়ে মনিহার চৌক অঞ্চলে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফিরছেন এমন সময় বাবলু বাইকে চড়ে সেখানে উপস্থিত হয়। পিসিকে গুলি করে। পথচারীরা হিনাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।