Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবাসনে মধুচক্র আসর! পুলিশ ডাকলেন সিপিএম কাউন্সিলর

আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন কাউন্সিলর। তাঁরই নাকের ডগায় ওই আবাসনের একটি ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর! জানতে পেরেই সক্রিয় ভূমিকা নিলেন সিপিএম কাউন্সিলর। আবাসনের বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ ডাকলেন তিনি। পর্দাফাঁস করলেন মধুচক্রের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আর কে স্ট্রিটের একটি আবাসনে। 

আবাসনে মধুচক্র আসর! পুলিশ ডাকলেন সিপিএম কাউন্সিলর

শেষ আপডেট: 2 November 2023 17:37

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন কাউন্সিলর। তাঁরই নাকের ডগায় ওই আবাসনের একটি ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর! জানতে পেরেই সক্রিয় ভূমিকা নিলেন সিপিএম কাউন্সিলর। আবাসনের বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ ডাকলেন তিনি। পর্দাফাঁস করলেন মধুচক্রের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আর কে স্ট্রিটের একটি আবাসনে। 

অভিযোগ, সেখানেই নাকি একটি ফ্ল্যাটে মধুচক্র চালাচ্ছিলেন মিঠু ভৌমিক নামে এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস আগে আবাসনের ওই ফ্ল্যাট ভাড়া নেন মিঠু। বাসিন্দারের অভিযোগ মহিলা ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে বাইরের যুবক-যুবতীদের আসা-যাওয়া লেগে থাকত। তাদের আচরণ দেখে আবাসিকদের মনে সন্দেহ দানা বাঁধে। তাঁরা অনুমান করেন, ওই ফ্ল্যাটের মধ্যে নিশ্চই বেআইনি কারবার চালাচ্ছেন নতুন ওই ভাড়াটে। 

ঘটনাচক্রে ওই আবাসনের অন্য একটি ফ্ল্যাটে থাকেন এলাকার সিপিআইএম কাউন্সিলর সুস্মিতা সরকার। তারই উদ্যোগে বৃহস্পতিবার আবাসনের বাকি বাসিন্দারা গিয়ে মিঠু ভৌমিকের ওই ভাড়া নেওয়া ফ্ল্যাটে বাইরে থেকে তালা দিয়ে পুলিশ ডাকেন। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ এসে ওই ফ্ল্যাটে হানা দেয়। 

তালা খুলতেই হাতে নাতে এক যুবক ও তিন যুবতীকে আটক করা হয়। পরে তাদের পুলিশ ভ্যানে করে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, ''আমি কাউন্সিলর। আমার বাড়িতে যত না লোক আসেন, ওই ফ্ল্যাটে তার থেকে বেশি লোকজন আসত। ঘটনাটি কিছুদিন ধরেই নজরে পড়ছিল।'' 

একই সঙ্গে তাঁর দাবি, উত্তরপাড়ার মতো ঐতিহ্যপূর্ণ শহরে বিগত কয়েক মাসের মধ্যে একাধিকবার মধুচক্রের আসর ধরা পড়েছে।এই ধরনের ঘটনায় সমাজে প্রভাব পরে। পুলিশের দেখা উচিত।


```