Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজব মার্কেটিং পলিসি! নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়তেই জনপ্রিয়তা বাড়ল রেস্তোরাঁর

দ্য ওয়াল ব্যুরো: বিজনেস ওয়ার্ল্ডে যেকোনও পাবলিসিটিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাল ভাল মন্তব্য শুনে যেমন আকৃষ্ট হন, খারাপ শুনলে আবার চাক্ষুষ দেখার সাধও জাগে কারও কারও। কিন্তু এমন টেকনিক কিন্তু সচরাচর দেখা যায় না। বিজনেসে নেমেও এতো সৎ!

আজব মার্কেটিং পলিসি! নেতিবাচক রিভিউ ছড়িয়ে পড়তেই জনপ্রিয়তা বাড়ল রেস্তোরাঁর

শেষ আপডেট: 29 January 2021 16:33

দ্য ওয়াল ব্যুরো: বিজনেস ওয়ার্ল্ডে যেকোনও পাবলিসিটিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাল ভাল মন্তব্য শুনে যেমন আকৃষ্ট হন, খারাপ শুনলে আবার চাক্ষুষ দেখার সাধও জাগে কারও কারও। কিন্তু এমন টেকনিক কিন্তু সচরাচর দেখা যায় না। বিজনেসে নেমেও এতো সৎ! খুল্লামখুল্লা জানিয়ে দিচ্ছে নিজেদের খুঁতগুলোও! এতেই চমকে গেছেন সকলে। ঠিক এই কারণেই আরও জনপ্রিয়তা বাড়ল চিনের এক রেস্তোরাঁর। চাইনিজ খাবারের জন্য বিখ্যাত 'ফু হুয়া', সম্প্রতি অনলাইনে তাদের রিভিউয়ের কাগজ শেয়ার করেছে। সেটা দেখেই, বলা যেতে পারে, সকলের কাছে আরও প্রিয় হয়ে উঠেছে 'ফু হুয়া'। কাগজের মধ্যে সমস্ত ইতিবাচক, নেতিবাচক মন্তব্য স্পষ্ট। সেটা দেখেই, মালিকের সততা দেখে আরই প্রশংসা কুড়চ্ছে এই রেস্তোরাঁ। কী লেখা সেই কাগজে! একজন লিখেছেন, "আমি চিংড়ি মাছ ছাড়া ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম। অথচ যা হাতে পেয়েছি, তাতে ভর্তি চিংড়ি মাছ ছিল।" আবার একজন লিখেছেন, "এত জঘন্য, স্বাদহীন খাবার খুব কম খেয়েছি।" কেউ কেউ লিখেছেন, "অর্ডার করার পর, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।" এত খারাপের মাঝে, ইতিবাচক মন্তব্যও প্রচুর রয়েছে। যেমন, একজন লিখেছেন, "চাইনিজ খাবার মানেই 'ফু হুয়া'। আর কোথাও খেতে যেতে ইচ্ছে করেই না।" আবার কেউ কেউ লিখেছেন, "অত্যন্ত সুস্বাদু খাবার। অর্ডারও তাড়াতাড়ি পৌঁছে যায়।" একজন আবার এও লিখেছেন, "বহু রেস্তোরাঁয় খাবার চেখে দেখার পরেই মনে হয়েছে, 'ফু হুয়া' দ্য বেস্ট!" যেখানে নিজেদের নেতিবাচক দিক ঢেকে রাখার চেষ্টা করেন বহু মানুষ, সেখানেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ত্রুটি-বিচ্যুতি এভাবে তুলে ধরায়, মালিকের প্রশংসায় পঞ্চমুখ সকলে। রেডিটে পোস্টটি ভাইরালও হয়েছে অন্যদিকে। কেউ কেউ যেমন হাসতে হাসতে লুটোপুটি খেয়েছেন, তেমনই 'ফু হুয়া'র খাবারের প্রশংসা করতেও দেখা যাচ্ছে অনেককে।

```