Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হিরোকে টক্কর দিতে অগস্টেই আসছে হন্ডার নতুন বাইক! চমকের আভাস কোম্পানির

দ্য ওয়াল ব্যুরো: হিরো-হন্ডা একসময় জুটি বেঁধে ঝড় তুলেছিল ভারতীয় বাইকের বাজারে। তারপর দুই কোম্পানিই আলাদা হয়ে যায়। এখন একে ওপরকে টেক্কা দেওয়ার ছক কষে তারা। বাইকের বাজারে আলাদা ছাপ রেখেছে হিরো। সেখানে কিছুটা পিছিয়ে হন্ডা (Honda)। তবে

হিরোকে টক্কর দিতে অগস্টেই আসছে হন্ডার নতুন বাইক! চমকের আভাস কোম্পানির

শেষ আপডেট: 28 July 2023 17:19

দ্য ওয়াল ব্যুরো: হিরো-হন্ডা একসময় জুটি বেঁধে ঝড় তুলেছিল ভারতীয় বাইকের বাজারে। তারপর দুই কোম্পানিই আলাদা হয়ে যায়। এখন একে ওপরকে টেক্কা দেওয়ার ছক কষে তারা। বাইকের বাজারে আলাদা ছাপ রেখেছে হিরো। সেখানে কিছুটা পিছিয়ে হন্ডা (Honda)। তবে অগস্ট মাসে তাদের নতুন বাইক নিয়ে মানুষের মনে উন্মাদনা জাগানো শুরু করল কোম্পানি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই হিরো তাদের নতুন বাইক SP160 লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। সেই বাইককে টক্কর দিতে হন্ডা বড় ঘোষণার কথা ভাবনাচিন্তা করছে। শোনা যাচ্ছে, ২ অগস্ট হন্ডা তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। তবে এই বাইকটি নিয়ে কোম্পানি গোপনীয়তা রক্ষা করছে। তাই এখনও বাইকটির নাম বা ছবি প্রকাশ করেনি।

শোনা যাচ্ছে, নতুন বাইকের ইঞ্জিন ১৫০-১৮০ সিসি হতে পারে। এই রেঞ্জের মধ্যে হন্ডার এখন দুটি মডেল রয়েছে। Honda Unicorn 160 ও CB Hornet 2.0। ১৬২.৭ সিসির বাইক Honda Unicorn 160 ও ১৮৪.৪ সিসির বাইক CB Hornet 2.0। জানা যাচ্ছে, এই দুই বাইকের মধ্যে যেকোনও একটি বাইকের ইঞ্জিন ব্যবহার হবে নতুন মডেলে।

জেনে নেওয়া যাক উক্ত মডেলগুলিতে কী ধরনের ইঞ্জিন ব্যবহার করেছে হন্ডা (Honda)--

Honda Unicorn 160- এই মডেলে ১৬২.৭ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। যা ১২.৭৩ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন করে।

CB Hornet 2.0- ১৮৪.৪ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন থাকছে এই মডেলে। যা ১৭.০৩ বিএইচপি এবং ১৬.১ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।

আরও পড়ুন: ইন্ডিগো বিমানের লেজ চারবার ঠেকেছে মাটিতে, ৩০ লক্ষ টাকার জরিমানা করল ডিজিসিএ


```