Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রী চলে যেতেই গরিবদের থেকে কেড়ে নেওয়া হল তাঁর দান করা কম্বল! মুখ পুড়ল যোগী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: গরিব-দুঃস্থ মানুষদের কম্বল বিলি করা হয়েছিল যোগী-রাজ্যে। সরকারি হাসপাতালের বাইরে নিজে হাতে কম্বল দান করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ, তিনি চলে যাওয়ার পরেই গরিব মানুষদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে কম্বলগুলি। এই অভিয

মন্ত্রী চলে যেতেই গরিবদের থেকে কেড়ে নেওয়া হল তাঁর দান করা কম্বল! মুখ পুড়ল যোগী সরকারের

শেষ আপডেট: 29 December 2019 18:01

দ্য ওয়াল ব্যুরো: গরিব-দুঃস্থ মানুষদের কম্বল বিলি করা হয়েছিল যোগী-রাজ্যে। সরকারি হাসপাতালের বাইরে নিজে হাতে কম্বল দান করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ, তিনি চলে যাওয়ার পরেই গরিব মানুষদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে কম্বলগুলি। এই অভিযোগে মামলাও রুজু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ২৭ ডিসেম্বর লখনউয়ে সরকারি হাসপাতালগুলি ঘুরে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী। সেখানেই পথবাসীদের মধ্যে কম্বল বিতরণ করেছিলেন যোগী। কিন্তু অভিযোগ, মন্ত্রী চলে যেতেই কম্বলগুলি আবার ফেরত নিয়ে নেওয়া হয়। কিন্তু যারা কম্বলগুলি নিয়ে নিয়েছে, তারা প্রশাসনের লোক নাকি অন্য কেউ, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে যোগী সরকার। চরম ঠান্ডায় ইতিমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। হাড়কাঁপানো শীতে জবুথবু গোবলয়। এই পরিস্থিতিতেই পথবাসী মানুষেরা কেমন আছে দেখতে গেছিলেন মন্ত্রী। লখনউয়ের লক্ষ্মণ মেলা মাঠ, ডলিগঞ্জ এবং কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন তিনি। কথা বলেন দুঃস্থ ও গৃহহীন মানুষদের সঙ্গে। আশ্বাসও দেন তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে। কম্বল বিতরণ করেন সকলের মধ্যে। মন্ত্রীর সঙ্গে ছিলেন অন্য প্রশাসনিক কর্তারাও।

```