Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিউশন পড়ে ফেরার সময় পথ আটকে ছাত্রীকে চুম্বন, মেমারি থেকে গ্রেফতার গৃহশিক্ষক

পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণির ওই ছাত্রী এক বান্ধবীর বাড়িতে অভিযুক্তের কাছে টিউশন পড়ে। বান্ধবীকে মারধর করায় তার পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্ত গৃহ শিক্ষকের কথা কাটাকাটি হয়।

টিউশন পড়ে ফেরার সময় পথ আটকে ছাত্রীকে চুম্বন, মেমারি থেকে গ্রেফতার গৃহশিক্ষক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 December 2024 15:19

দ্য ওয়াল ব্যুরো: টিউশন পড়ে ফেরার সময় পথ আটকে ছাত্রীকে চুম্বনের অভিযোগ। গৃহশিক্ষককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মিঠুন শিকদার।

মিঠুনের বাড়ি মেমারি থানার আমবাগান এলাকায়। শুক্রবার তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে শনিবার বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৩ জানুয়ারি তাঁকে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল।

তদন্তকারী অফিসার ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর আবেদন জানান। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করানোর জন্যও নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক।

পুলিশ সূত্রে খবর, দশম শ্রেণির ওই ছাত্রী এক বান্ধবীর বাড়িতে অভিযুক্তের কাছে টিউশন পড়ে। বান্ধবীকে মারধর করায় তার পরিবারের লোকজনের সঙ্গে অভিযুক্ত গৃহশিক্ষকের কথা কাটাকাটি হয়। তারপর থেকে অন্য এক ছাত্রীর বাড়িতে পড়ানো শুরু করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে টিউশন পড়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় অভিযুক্ত মিঠুন তার পথ আটকে চুম্বন করেন বলে অভিযোগ। ভয় পেয়ে ছাত্রী দৌড়ে বাড়িতে চলে আসে। এরপর পরিবারের লোকজনকে ঘটনার কথা জানালে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।


```