Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মমতা নবান্নে নেই, শুভেন্দুর সঙ্গে দেখা করার ঝুঁকিই নিলেন না স্বরাষ্ট্রসচিব

দ্য ওয়াল ব্যুরো: শিল্প সফরে দেশের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই অবসরেই নবান্নে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যম

মমতা নবান্নে নেই, শুভেন্দুর সঙ্গে দেখা করার ঝুঁকিই নিলেন না স্বরাষ্ট্রসচিব

শেষ আপডেট: 20 September 2023 13:44

দ্য ওয়াল ব্যুরো: শিল্প সফরে দেশের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই অবসরেই নবান্নে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে রয়েছেন মুখ্যসচিবও। তাই স্বরাষ্ট্রসচিবই এখন প্রশাসনের শীর্ষ কর্তা। কিন্তু বিরোধী দলনেতা সময় চাইলেও কলকাতায় মমতার অনুপস্থিতিতে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করার কোনও ঝুঁকি নিলেন না বিপি গোপালিকা (Home Secretary)।

শুভেন্দুকে বুধবার বিকেলে একটি অনতিদীর্ঘ চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তাতে তিনি লিখেছেন, “আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করতে পারছি না। আগামী ২৩ সেপ্টেম্বর দুপুর ১১ টা থেকে ১টের মধ্যে আপনি নবান্নে এসে দেখা করতে পারেন।”

দুবাইতে ২২ সেপ্টেম্বর শিল্প সম্মেলন সেরে ২৩ সেপ্টেম্বর শনিবার দেশে ফিরছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। অর্থাৎ গোপালিকা তখনই শুভেন্দুকে সময় দিলেন যখন মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব কলকাতায় থাকবেন।

শুভেন্দু বারবার দাবি করেন, সরকারের মধ্যে তাঁর ঘনিষ্ঠ আমলারা রয়েছেন। তাঁরা তাঁকে খবরও দেন বলে বিভিন্ন সময় দাবি করেন শুভেন্দু। অন্যদিকে সরকারের বিভিন্ন খবর কীভাবে বাইরে যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন সময় নবান্নের প্রশ্নের মুখে পড়তে হয় আমলাদেরও। এমন সন্দেহের বাতাবরণে গোপালিকা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে দেখা করার ঝুঁকিই নিলেন না।

শুভেন্দু বলেন, “একদিকে ডেঙ্গু অন্যদিকে রাস্তার মারণফাঁদ। পুজোর আগে রাজ্যের এই দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে বারেবারে চিঠি দিয়েছি। কিন্তু গত কয়েকদিনে উনি দেখা করেননি। রাজ্যের বিরোধী দলনেতার এই অবস্থা হলে অন্যান্য বিধায়কদের কী অবস্থা সেটা সহজে অনুমেয়।”

আরও পড়ুন: সিবিআই আদালতের সঙ্গে খেলছে, বিশল্যকরণী খুঁজে আনার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


```